এবারও বিশ্বকাপের থিম সং 'দাই দাই' গাইবেন শাকিরা

ক্রীড়া প্রতিবেদক
Thumbnail image

এবারও বিশ্বকাপের থিম সং 'দাই দাই' গাইবেন শাকিরা। মাঠের খেলা শুরু হওয়ার আগেই ফুটবল মাঠ রূপ নেবে এক রাজকীয় গীতিমঞ্চে। চারবারের গ্র্যামিজয়ী এবং 'লাতিন মিউজিকের রানি' শাকিরা নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়ের সঙ্গে গেয়েছেন এবারের অফিশিয়াল থিম সং 'দাই দাই'। উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি, অ্যালানিস মরিসেট, তায়লা, জে বালভিন এবং নোরা ফাতেহির মতো বিশ্বখ্যাত তারকারা। এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী আসরে মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়ও।

সবচেয়ে বড় চমক থাকছে সমাপনী দিনে। ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্যবিরতিতে আমেরিকার বিখ্যাত 'সুপার বোল' স্টাইলের একটি জমকালো 'হাফ-টাইম শো' চালু করতে যাচ্ছে ফিফা। যেখানে একসঙ্গে মঞ্চ মাতাবেন কে-পপ দুনিয়ার সুপারফ্লপ বিটিএস, পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা এবং শাকিরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত