মানবিক কুমিল্লার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক

জুলাই শহীদদের স্মরণ, মাদকের বিরুদ্ধে খেলা এ স্লোগান নিয়ে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত চ্যাম্পিয়নস কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্টর্ম ব্রেকারস। কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন স্টর্ম ব্রেকারস ২-০ গোলে কুমিল্লা সরকারি কলেজকে পরাজিত করে। আজ সোমবার রাতে কুমিল্লা শহরতলির নোয়াপাড়া এলাকার কে আলী স্পোর্টস কমপ্লেক্সে ফাইনাল খেলা হয়।

এতে বিজয়ী দল ২০ হাজার টাকার প্রাইজমানি ও রানার্স আপ দল ১০ হাজার টাকা পেয়েছে। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে ট্রফি তুলে দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ আমেনা বেগম, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসনাত মো. মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি, মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা কৃষক দলের আহবায়ক মোস্তফা জামান ও বিএনপি নেতা আবু বকর শিল্পী, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমেদ, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সুমন, ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সর্বশেষ কমিটির সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, প্রতিযোগিতার অন্যতম আয়োজক আকবর কবির প্রমুখ।

এতে নক আউট ভিত্তিতে ১৬টি দল অংশ নেয়।