• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

আসিয়ান কাপে ফিফার চূড়ান্ত আমন্ত্রণ পেল বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২০: ৪৮
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২০: ৪৯
logo

আসিয়ান কাপে ফিফার চূড়ান্ত আমন্ত্রণ পেল বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২০: ৪৮
Photo

দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হতে যাওয়া এই টুর্নামেন্টের দুয়ার খুলেছে বাংলাদেশের জন্য।

ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় বাংলাদেশকে চ‚ড়ান্ত আমন্ত্রণ জানিয়েছে ফিফা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সভায় বিষয়টি অনুমোদনও পেয়েছে।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু ব্রিফিংয়ে বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। সেটি হলো, আসিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি আমরা। আমরা ফিফাকে এরই মধ্যে নিশ্চিত করেছি যে আসিয়ান কাপে খেলব।’

১৩ আগস্ট ভারত নাম প্রত্যাহার করার পরপরই ফিফা বাফুফের কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা জানতে চাওয়ার পাশাপাশি আসিয়ান কাপে খেলার আগ্রহের বিষয়ে জানতে চেয়েছিল। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ার পর গত রাতে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ফিফার চ‚ড়ান্ত আমন্ত্রণপত্র পৌঁছায়।

ফিফা আরব কাপের আদলে ‘ফিফা আসিয়ান কাপ’ আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর, যা চলতি বছরের ফিফা কংগ্রেসে চ‚ড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত নাম সরিয়ে নেয়। চীনের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়েছে আগেই, আর এবার ভারতের জায়গায় সুযোগ পেল বাংলাদেশ।

মোট ১৪টি দল অংশ নিলেও প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দুটি ডিভিশনে। ৮টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন হবে ইন্দোনেশিয়ায় এবং ৬টি দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হবে হংকংয়ে। বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে প্রিমিয়ার ডিভিশনে, যেখানে ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এই ডিভিশনের অন্য দলগুলো হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে।

এবারের সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডো মোট ১৬ দিনের। লম্বা এই সময়ে বাফুফে ঘরের মাঠে চার জাতির টুর্নামেন্ট আয়োজন কিংবা কিরগিজস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা করছিল। শেষ পর্যন্ত দেশে টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে না, যেতে হচ্ছে না কিরগিজস্তানেও, আসিয়ান কাপেই খেলার সুযোগ পেল বাংলাদেশ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আসিয়ান কাপে ফিফার চূড়ান্ত আমন্ত্রণ পেল বাংলাদেশ

২

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

৩

শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

৪

এবার কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত

৫

বাবাকে হারানোর পর প্রথমবার গোল পেলেন মেসি, ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ড্র

সম্পর্কিত

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

৩ ঘণ্টা আগে
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

৩ ঘণ্টা আগে
এবার কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত

এবার কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত

২ দিন আগে