• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

আজ সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের মুখোমুখি টাইগাররা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২: ১৫
logo

Photo

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সকাল ১১ টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। প্রথাম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। যে কারনে কালকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিনত হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর এনিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন ছিল এবং পরিচিত কন্ডিশনেও তারা সংগ্রাম করেছে।

তবে দ্বিতীয় ম্যাচে চিত্রটা নাটকীয়ভাবে বদলে যায়, যার বড় কারণ ছিল তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিং স্পেল। রানা ৩২ রানে ৫ উইকেট সংগ্রহ করে। এর মাধ্যমে ক্যারিয়ারে ১০ম ওয়ানডেতে দ্বিতীয়বারের মত ৫ উইকেট তুলে নেয় রানা। তার গতি ও তীব্রতা নিউজিল্যান্ডের ব্যাটারদের ভুগিয়েছে।

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট রানার ফিটনেসের প্রশংসা করে বলেন, ‘নাহিদ রানাকে নিয়ে আমি যেটা জানি, সেটা হলো সে খুবই ফিট একজন খেলোয়াড়। আর সে যেভাবে বর্তমানে বোলিং করছে, প্রতিপক্ষ দলগুলো তার মুখোমুখি হতে চাইবে না।”

তবে তৃতীয় ওয়ানডের জন্য তানজিম হাসান সাকিবকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে যে তরুণ পেসার নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতে দলীয় ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দিয়ে তানজিমকে খেলাতে পারে। চট্টগ্রামের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটারদের পক্ষে সহায়ক, যেখানে প্রায়ই বড় স্কোরের ম্যাচ দেখা যায়।

মিরপুরের ধীরগতির পিচের তুলনায় এটি ভিন্ন। টেইট বলেন, “এটা দেখতে ভালো উইকেট মনে হচ্ছে, কিন্তু ঠিক কীভাবে খেলবে তা নিশ্চিতভাবে বলা কঠিন। ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম ব্যাটিংয় সহায়ক উইকেট, যদিও মাঝে মাঝে এটি কিছুটা নিচু হয়ে আসতে পারে।

নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক বলেন, দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ হাতছাড়া করার পর তার দল সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে, “আউটফিল্ডটা শুষ্ক দেখাচ্ছে এবং সম্ভবত বেশ দ্রæতও হবে। উইকেটে কিছুটা ঘাস আছে বলেও মনে হচ্ছে, তাই আশা করছি সেখানে কিছুটা গতি ও বাউন্স থাকবে। আমরা খুব শিগগিরই বুঝতে পারব, তবে আমরা আমাদের ফিল্ডিং নিয়ে গর্ব করি এবং সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।” নিউজিল্যান্ড বাংলাদেশে সাম্প্রতিক পারফরম্যান্স থেকেও আত্মবিশ্বাস নিতে পারে।

তারা ২০২৩ সালে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল, যা ২০০৮ সালের পর এই দেশে তাদের প্রথম সিরিজ জয়। এতে প্রমান হয়যে উপমহাদেশের কন্ডিশনেও তারা ভালোভাবে প্রতিদ্ব›দ্বীতা করতে পারে। এ পর্যন্ত দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪৮ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড ৩৫টিতে জিতেছে। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচে, আর একটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ড

টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জস ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, ন্যাথ্যান স্মিথ, বেøয়ার টিকনার, উইল ইয়ং।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আজ সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের মুখোমুখি টাইগাররা

২

ভারতের গ্রুপে পড়লো বাংলাদেশ

৩

ভক্তদের দুয়ো উপেক্ষা করে রিয়ালকে জেতালেন ভিনি

৪

আজ শুরু হচ্ছে সাফ নারী টুর্নামেন্টের ড্র

৫

এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু

সম্পর্কিত

ভারতের গ্রুপে পড়লো বাংলাদেশ

ভারতের গ্রুপে পড়লো বাংলাদেশ

১ দিন আগে

২ দিন আগে