• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

জাম্বিয়ার জালে পাঁচ গোল আর্জেন্টিনার

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৮: ২৫
logo

জাম্বিয়ার জালে পাঁচ গোল আর্জেন্টিনার

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৮: ২৫
Photo

আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠ লা বোম্বোনেরায় রীতিমতো গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ বুধবার ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। দাপুটে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে শুরুর একাদশেই ছিলেন ইন্টার মায়ামি তারকা মেসি। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে হয়তো এটাই ছিল তার শেষ ম্যাচ। তাই লা বোম্বোনেরার দর্শকদের সামনে এদিন আবহটা ছিল আবেগপূর্ণ।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের বিরতির ঠিক আগে অবশ্য মেসি নিজেই জালের দেখা পান। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম গোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৫০ মিনিটে পেনাল্টি পায় বিশ্বচ্যাম্পিয়নরা। নিজে শট না নিয়ে মেসি বলটি তুলে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির হাতে। বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওটামেন্ডির জন্য দেশের মাটিতে এটিই ছিল শেষ ম্যাচ। স্পট কিক থেকে গোল করে সেই উপলক্ষটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি।

৬৮ মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। আর শেষ দিকে যোগ করা সময়ে ভ্যালেন্তিন বারকোর গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

২

জাম্বিয়ার জালে পাঁচ গোল আর্জেন্টিনার

৩

ক্রোয়েশিয়ার সাথে দাপুটে জয় পেলো ব্রাজিল

৪

১১ পরিবর্তন নিয়েও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের দাপুটে জয়

৫

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন রাফিনহা

সম্পর্কিত

এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

৬ ঘণ্টা আগে
ক্রোয়েশিয়ার সাথে দাপুটে জয় পেলো ব্রাজিল

ক্রোয়েশিয়ার সাথে দাপুটে জয় পেলো ব্রাজিল

৭ ঘণ্টা আগে
১১ পরিবর্তন নিয়েও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের দাপুটে জয়

১১ পরিবর্তন নিয়েও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের দাপুটে জয়

২ দিন আগে

৪ দিন আগে