• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

এগিয়ে থেকেও পয়েন্ট হারাল মায়ামি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৩
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৪
logo

এগিয়ে থেকেও পয়েন্ট হারাল মায়ামি

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৩
Photo

লিওনেল মেসির অ্যাসিস্টে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। তবে আর্জেন্টাইন মহাতারকার সেই অবদানও দলকে জয় এনে দিতে পারেনি। দুইবার এগিয়ে থেকেও পয়েন্ট হারিয়েছে মায়ামি।

আজ রোববার ভোরে মাঠে মেজর লিগ সকারের ম্যাচে আজ আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে মায়ামি। 

ন্যু স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে মেসির পাস থেকেই গোলের সূচনা করেন ক্যাসেমিরো। মেসির বাড়ানো বলে নিখুঁত ফিনিশে মায়ামিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে তিন মিনিট পরই সমতা ফেরায় আটলান্টা। মিগেল আলমিরনের গোলে ১-১ হয়ে যায় ম্যাচ।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও এগিয়ে যায় মায়ামি। যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস সুয়ারেজ গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

কিন্তু শেষ পর্যন্ত সেই জয় আর আসেনি মায়ামির। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় আটলান্টা। স্পট কিক থেকে ব্রিল এমবোলো গোল করে ২-২ সমতায় ফেরান সফরকারীদের। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

গোল না পেলেও মেসি পুরো ম্যাচে আক্রমণে সক্রিয় ছিলেন। এর আগে গত ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে চার গোল ও এক অ্যাসিস্টের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেসি।

এই ড্রয়ে ২৩ ম্যাচ শেষে ইন্টার মায়ামির পয়েন্ট ৪৩। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থানেই আছে মেসির দল। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল এফসি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এগিয়ে থেকেও পয়েন্ট হারাল মায়ামি

২

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

৩

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

৪

বার্সেলোনায় যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস

৫

মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

সম্পর্কিত

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

২ দিন আগে
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

৩ দিন আগে
বার্সেলোনায় যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস

বার্সেলোনায় যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস

৫ দিন আগে

৭ দিন আগে