• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৯
logo

Photo

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে অবশ্য বেশ কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। আগামী সপ্তাহ থেকে আবারও মাঠের অনুশীলনে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের। সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল আসছে না নিশ্চিত। যে কারণে এই সময়ে ফিটনেস এবং স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন জাতীয় দল এবং রাডারে থাকা ক্রিকেটাররা।

আগামী বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। শুরুতে ফিটনেস এবং এরপর স্কিল ক্যাম্প করবেন ক্রিকেটাররা। বিদেশি কোচরা ছুটিতে থাকায় দেশি কোচরা দেখভাল করবেন এই ক্যাম্প। তবে অক্টোবরের শুরুতেই আবারও ব্যস্ত সূচি শুরু হবে বাংলাদেশ দলের জন্য। সেই মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলার কথা টাইগারদের। বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে এই সিরিজ চূড়ান্ত।

তবে ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কারণ আফগান বোর্ড জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়ে রেখেছিল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। শুরুতে তারা নীরব থাকলেও এই সিরিজ খেলার জন্য পরে রাজি হয়। এই ত্রিদেশীয় সিরিজ হবে ওয়ানডে ফরম্যাটে। এরপর হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

২

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

৩

বার্সেলোনায় যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস

৪

মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

৫

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

সম্পর্কিত

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

২ দিন আগে
বার্সেলোনায় যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস

বার্সেলোনায় যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস

৪ দিন আগে
মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

৬ দিন আগে

৮ দিন আগে