কুমিল্লা জেলায় ১৮টি দলে অংশ নিচ্ছে ২৫৯২ জন

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন কাল

সংবাদ বিজ্ঞপ্তি
Thumbnail image

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার বাস্তবায়নে "নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল শনিবার বিকেল তিনটায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে ৬৪ জেলায় উদ্বোধন করবেন। একই সঙ্গে কুমিল্লা জেলায়ও উদ্বোধন হবে নতুন কুঁড়ি স্পোর্টস। কুমিল্লায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ জেলা কমিটি সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

উল্লেখ যে, গত ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্ট যথা- ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, এ্যাথলেটিক্স, সাঁতার, মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তায়কোয়ান্দ) এ কিশোর-কিশোরীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। কুমিল্লা জেলায় সিটি কর্পোরেশন ও ১৭টি উপজেলা দলসহ মোট ১৮টি দলের পক্ষে ৩৫৮৭ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করে। বাছাই শেষে ৮টি ইভেন্টে ১৮টি দলে ২৫৯২ জন কিশোর কিশোরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, দাবা, এ্যাথলেটিক্স, জিমনেসিয়ামে কাবাডি, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তায়কোয়ান্দ), কুমিল্লা শিক্ষা বোর্ড পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২ মে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে ১০ মে সমাপনীর মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত