আমার শহর স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দেশটির ফুটবল সংস্থা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার চুক্তি ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ গত মে মাসে দায়িত্ব নেন। আনচেলত্তির সাথে ব্রাজিলের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তিনি আগেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পুরো চার বছরের বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে থাকতে চান।
গতকাল সোমবার আনচেলত্তি বলেন, চুক্তি বাড়ানো নিয়ে তার বা সিবিএফ’র কোনো সমস্যা নেই।
তিনি বলেন, “যখন দুই পক্ষই সম্পর্ক চালিয়ে যেতে চায়, তখন কোনো সমস্যা থাকে না।” দুর্বল পারফরম্যান্সের কারণে তিনি ডোরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেবার পরপরই ব্রাজিলকে দ্রুত দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্ব সম্পন্ন করতে হয়। এখন পর্যন্ত তার অধীনে সেলেসাওরা ১৪টি ম্যাচ জিতেছে, ১০টি ড্র করেছে এবং ৯টিতে হেরেছে।
রিও ডি জেনেইরোর সিবিএফ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী বিশ্বকাপের আগে বা পরে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করব।” সাবেক এসি মিলান ও রিয়াল মাদ্রিদ কোচ মজা করে বলেন যে চুক্তি দ্রুত বাড়ানোই ভালো।
এসময় তিনি বলেন, “বিশ্বকাপের আগে বাড়ালে খরচ কম হবে, পরে করলে বেশি হবে। আমি খুব আত্মবিশ্বাসী।”