• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

২০ বছর পর ফাইনালের টিকেট পেলো আর্সেনাল

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯: ১৩
logo

২০ বছর পর ফাইনালের টিকেট পেলো আর্সেনাল

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯: ১৩
Photo

দীর্ঘ দুই দশক তথা ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখলো আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলেই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। মিকেল আর্তেতার দল গত মৌসুমেও সেমিফাইনালে খেলেছিল।

তবে সেবারের চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে আর ফাইনালে ওঠা হয়নি। কিন্তু এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। প্রথম লেগ শেষে ১-১ সমতায় থাকায় এমিরেটসে দ্বিতীয় লেগের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ।

প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি না হলেও ৪৪তম মিনিটে সাকা গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। ইয়ান অবলাকের সেভ করা শট থেকে বল পেয়ে সহজেই জালে জড়ান তিনি। গোলটির পেছনে ভালো ভ‚মিকা ছিল লিয়ার্দো ট্রোসার্ড ও ভিক্টর গিওকেরেস।

অ্যাটলেটিকো মাদ্রিদও কিছু সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধে ডেকলান রাইস শেষ মুহূর্তের ট্যাকলে জিওলিয়ানু সিমিওনেকে গোল করা থেকে বঞ্চিত করেন। বিরতির পর গ্যাব্রিয়েল মাগালহায়েস প্রতিরোধ গড়ে তোলেন, যখন সিমিওনে গোলরক্ষক ডেভিড রায়াকে কাটিয়ে উঠেছিলেন। দ্বিতীয়ার্ধে ভিক্টর গিয়োকেরেস একটি সহজ সুযোগ মিস করেন। ইয়েরো হিনক্যাপির ক্রস থেকে পাওয়া বল বাইরে পাঠান তিনি। তবে সেটি শেষ পর্যন্ত বড় প্রভাব ফেলেনি।

শেষ পর্যন্ত আর্সেনাল প্রতিপক্ষকে সামলে রেখে ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নেয়, যেখানে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির।

আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে এই মহারণ, যেখানে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ থাকছে গানার্সদের।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০ বছর পর ফাইনালের টিকেট পেলো আর্সেনাল

২

বিতর্ক নিয়ে ক্ষমা চাইলেন নেইমার

৩

এগিয়ে গিয়েও ফের হারের মুখ দেখলো মেসির মায়ামি

৪

আইপিএলে অচেনা বুমরা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট, কেন এমন বিপর্যয়?

৫

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতির পদে লড়বেন ইনফান্তিনো

সম্পর্কিত

বিতর্ক নিয়ে ক্ষমা চাইলেন নেইমার

বিতর্ক নিয়ে ক্ষমা চাইলেন নেইমার

২১ ঘণ্টা আগে
এগিয়ে গিয়েও ফের হারের মুখ দেখলো মেসির মায়ামি

এগিয়ে গিয়েও ফের হারের মুখ দেখলো মেসির মায়ামি

৪ দিন আগে
আইপিএলে অচেনা বুমরা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট, কেন এমন বিপর্যয়?

আইপিএলে অচেনা বুমরা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট, কেন এমন বিপর্যয়?

৫ দিন আগে

৬ দিন আগে