ফিফা বিশ্বকাপ

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

বিশ্বকাপের নকআউট পর্বেও নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোজারা। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন।

ম্যাচের শুরুতে দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। তবে প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। এরপর জাল বল জড়িয়েছিলেন মার্ক কুকুরেয়া। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশি বাজান রেফারি।

কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন। সেই কারণেই রেফারি কুকুরেয়ার গোলটি বাতিল করেন।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় স্পেন। মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। এতেন ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় স্পেন। আলেক্স বায়েনার ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান এই পেদ্রো পোরো। 

এরপর ম্যাচের ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্পেন। দলীয় আক্রমণ থেকে কুকুরেয়ার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করলেন মিকেল ওইয়ারসাবাল। এটি তার চলতি বিশ্বকাপের চতুর্থ গোল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত