এবার বার্সেলোনার ক্লাব কিনে নিলেন মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড আর সাফল্যের পর এবার মালিকানার জগতে পা রাখলেন লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই সুপারস্টার স্পেনের পঞ্চম স্তরের (টার্সেরা আরএফইএফ) ক্লাব ইউই কর্নেল্লার পুরো মালিকানা কিনে নিয়েছেন। ক্লাবটি বার্সেলোনার কাছাকাছি কাতালান অঞ্চলে অবস্থিত এবং মূলত তরুণ প্রতিভা তৈরির একাডেমির জন্য পরিচিত।

গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মেসির মালিকানায় যাওয়ার খবরটি দিয়েছে ক্লাবটি।

ক্লাবটি আশা প্রকাশ করে আরও জানায়, লিও মেসির আগমন ক্লাবের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের শুরু। এর লক্ষ্য হলো ক্লাবের খেলাধুলা এবং প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটানো, ভিত্তি শক্তিশালী করা এবং প্রতিভায় বিনিয়োগ চালিয়ে যাওয়া।

বর্তমানে মেসির বয়স ৩৮ বছর। তিনি মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনে আসেন। ২০০৪ সালের অক্টোবরে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলেন। এরপর ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। ২০২১ সালে তিনি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে চলে যান। বার্সেলোনায় থাকাকালে তিনি চারবার চ্যাম্পিয়নস লিগ ও দশবার লা লিগা জিতেছেন।

কর্নেয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আট বার ‘ব্যালন ডি’ অর- জেতা লিও মেসি আনুষ্ঠানিকভাবে ক্লাব অধিগ্রহণ সম্পন্ন করেছেন। এই পদক্ষেপ কাতালোনিয়া ও বার্সেলোনার সঙ্গে মেসির গভীর সম্পর্ক এবং সেখানকার খেলাধুলা ও স্থানীয় প্রতিভার বিকাশে তার অঙ্গীকারকে আরও মজবুত করেছে।

লিওনেল মেসির বর্তমান বয়স ৩৮। দীর্ঘ দুই দশক বার্সেলোনা মাতিয়ে বর্তমানে ইন্টার মায়ামিতে খেললেও, নিজের প্রিয় শহরটির মায়া ত্যাগ করতে পারেননি মেসি। আর তাই তো স্প্যানিশ ক্লাবের মালিকানা নিলেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত