ক্রীড়া প্রতিবেদক

একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ আমলে ব্রাজিল দুইবার বিশ্বকাপ ফুটবল জিতেছে। একবার ১৯৯৪ সালে ও একবার ২০০২ সালে। দুইবারই বাংলাদেশে ক্ষমতায় ছিলো বিএনপি।
বিএনপির নেতাকর্মী যাঁরা ব্রাজিল ফুটবল দলের ভক্ত, তাঁরা বলেছেন ‘ব’ তে বাংলাদেশ, ‘ব’ তে বিএনপি এবং ‘ব’ তে ব্রাজিল। গত ৫৫ বছরে ব্রাজিল দুইবার বিশ্বকাপ ট্রপি ঘরে তুলেছে। দুইবারই বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ব্রাজিল ফুটবল দলের ভক্ত ছিলেন বলে জনশ্রুতিও আছে। বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থক রয়েছেন কয়েক কোটি। দেশের বয়োজ্যেষ্ঠ নাগরিক যাঁরা পেলের খেলা দেখেছেন , আশির দশকে যাঁরা পঞ্চম শ্রেণিতে বাংলা বইয়ে ‘ফুটবলের রাজা’ পেলের গল্প পড়েছেন, তাঁরা কিন্তু বেশির ভাগই ব্রাজিল দলের সমর্থক ও ভক্ত। নেইমারের ফিরে আসা নিয়ে মঙ্গলবার কুমিল্লা নগরের বিভিন্ন স্থানে আড্ডায় এমন আলোচনা ছিল বেশ। সোমবার রাতে ব্রাজিলের ফুটবল দল ঘোষণার সময় ৭০০ জন গণমাধ্যমকর্মী ছিলেন। এর মধ্যে একজন বাংলাদেশী ক্রীড়া সাংবাদিকও ছিলেন। নেইমারের নাম কার্লো আনচেলত্তি ঘোষণার পর পুরো দুনিয়া নেচে গেয়ে মাতান ব্রাজিল ও নেইমাার ভক্তরা। ছোট ছোট পাস, ড্রিবলিং, গতি নিয়ে খেলা ব্রাজিল দলের খেলোয়াড়দের মূল ছন্দ। সম্মিলিত আক্র মণে ব্রাজিল গোল করে।
এর আগে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে। ১৯৭০ সালের পর টানা ২৪ বছর কাপ পায়নি। এরপর ১৯৯৪ সালে পেয়েছে। ২০০২ সালের পর আর বিশ্বকাপ ফুটবল জিতেনি। এবারও ২৪ বছর, দুই যুগ। ক্ষমতায় বিএনপি, তাহলে কি এবার জিতবে? এ নিয়ে অনেকে বাজি ধরতেই পারেন। তবে ব্রাজিল দলে নেইমার জুনিয়র ফিরে আসায় খেলোয়াড়দের মধ্যে বেশ উদ্দীপনা দেখা দিয়েছে। ব্রাজিল এ পর্যন্ত পাঁচবার ফুটবল বিশ^কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবার দলটির হেক্সা জয়ের সম্ভাবনা আছে। ব্রাজিল সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ ফুটবল জিতেছে। রানার্সআপ হয়েছে ১৯৫০ ও ১৯৯৮ সালে।
পরিসংখ্যান বিশ্লেষণ করলে বুঝা যায়, ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ১২ বছরে তিনবার জিতেছে। ১৯৯৪ সাল থেকে ২০০২ পর্যন্ত দুইবার জিতেছে ও একবার হেরেছে। ব্রাজিল সব বিশ্বকাপে অংশ নেয়। এ পর্যন্ত ২২ টা বিশ্বকাপ খেলেছে।
ব্রাজিলের কোচ হলেন ইতালির কার্লো আনচেলত্তি। তিনি নেইমার জুনিয়রকে নেবেন কিনা দলে এ নিয়ে লম্বা আলোচনা ছিল। এ নিয়ে ব্রাজিলে
ব্রাজিলের পর জামার্নি চারবার, ইতালি চারবার ও আর্জেন্টিনা তিনবার জিতেছে।
এদিকে আগামী ১১ জুন থেকে খেলা শুরু হবে। এর আগেই বাংলাদেশে বিভিন্ন বহুতল ও নিঁচু ভবনের ছাদে ব্রাজিলের পতাকা টানানো শুরু হয়েছে। কে কতো বড় ব্যানার টানাবে তা নিয়ে হচ্ছে প্রতিযোগিতাও। তবে সবচেয়ে স্বস্তির কথা হলো নেইমার ফিরে এসেছেন। আর্জেন্টিনার মেসি তো আছেই। দুই দলের লড়াই হোক গত বিশ্বকাপের মতো । যেন দুইটি দল মুখোমুখি হয় এবারও।
কুমিল্লার ব্রাজিল ভক্ত মো. হাসান বলেন, নেইমার ফিরেছে, দলে আছে। এটাই বড় কথা। ২৪ বছর পর আবার ব্রাজিল জিতবে।