আমার শহর স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও নির্বাচনের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। ২০২৭ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হবেন। ৫৬ বছর বয়সী এই কর্মকর্তা মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় ওই নির্বাচনে জয়ী হলে ২০৩১ সাল পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ পদের দায়িত্বে থাকতে পারবেন।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে সমাপনী বক্তব্যে ইনফান্তিনো জানান, তিনি ২০২৭ সালের নির্বাচনে প্রার্থী হবেন। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই নির্বাচনে জয়ী হলে তিনি ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন।
২০১৬ সালে দুর্নীতি কেলেঙ্কারিতে সেপ ব্ল্যাটার ক্ষমতা হারানোর পর ফিফার হাল ধরেন ইনফান্তিনো। এরপর ২০১৯ এবং ২০২৩ সালে প্রায় কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই তিনি পুনর্নির্বাচিত হন। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী, একজন সভাপতি সর্বোচ্চ ১২ বছর বা তিন মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তবে ইনফান্তিনোর ২০১৬-২০১৯ মেয়াদটি ছিলো ব্ল্যাটারের অসম্পূর্ণ মেয়াদের অংশ, যা ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১২ বছরের সীমার মধ্যে অন্তর্ভুক্ত নয়।
ইনফান্তিনোর আমলে ফিফার রাজস্ব বৃদ্ধিসহ ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮টি দলের অংশগ্রহণ নিশ্চিত করার মতো বড় পরিবর্তন এসেছে। আগামী বছরের নির্বাচনেও তাঁর বড় কোনো প্রতিদ্বন্দ্বী আসার সম্ভাবনা কম বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।