• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১: ২৯
logo

নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১: ২৯
Photo

ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। দলে সুযোগ পেয়েছেন এক নতুন মুখ—রুবাইয়া হায়দার ঝিলিক।

টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডে দলে এটাই প্রথম ডাক রুবাইয়ার। তার সঙ্গে দীর্ঘ বিরতির পর ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার এবং অফ স্পিনার নিশিতা আক্তার নিশি। সুমাইয়া তার একমাত্র ওয়ানডে খেলেছিলেন গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে নিশি সর্বশেষ ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেন।

মাত্র ১৭ বছর বয়সী নিশি এবারের বিশ্বকাপ দলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। এই তিনজনকে জায়গা দিতে সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ—২৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোয় এবং ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশ নারী বিশ্বকাপ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

২

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি

৫

মানবিক কুমিল্লার উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস কাপ ফুটবল

সম্পর্কিত

জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

২ দিন আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

৪ দিন আগে