• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

আসিয়ান কাপ

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৬
logo

Photo

প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে বাংলাদেশ। যেখানে নিজেদের উদ্বোধনী ম্যাচ নিয়ে সমর্থকদের বাড়তি আগ্রহ, উন্মাদনা। কিন্তু ম্যাচের শুরু থেকে অন্য এক বাংলাদেশেরই দেখা মিললো। ছন্নছাড়া ফুটবল প্রদর্শনী চললো ম্যাচের প্রায় এক ঘণ্টা পর্যন্ত। ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেল। এরপর দারুণ ফুটবল খেললেন হামজা চৌধুরীরা, ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টাও হলো, কিন্তু ম্যাচে আর ফিরতে পারল না থমাস ডুলির দল। মালয়েশিয়ার বিপক্ষে হেরে ফিফা আসিয়ান কাপ শুরু করল বাংলাদেশ।

আজ শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচে পুরো সময়জুড়েই আধিপত্য দেখিয়েছে মালয়েশিয়া। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে সহজ জয় নিশ্চিত করে তারা।

র‌্যাংকিংয়ের পার্থক্য ভালোই টের পেল বাংলাদেশ। শক্তি-সামর্থ্য ঢের এগিয়ে থাকা মালয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে।

এতে আসিয়ান কাপ হার দিয়ে শুরু করল ফিফা র‌্যাংকিংয়ে ১৮১ নম্বরে থাকা বাংলাদেশ। ১৩৬ নম্বরে থাকা মালয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন আরিফ আয়মান। অন্যটি আজই অভিষেক হওয়া বার্গসনের। 

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে খেলা শুরু হতেই একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

১৮ মিনিটে আর পেরে উঠলেন না। মালয়েশিয়াকে লিড এনে দেন আয়মান। ডান প্রান্তের ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান মালয়েশিয়ার এই ফরোয়ার্ড।

৩৮ মিনিটে আরেকবার মালয়েশিয়াকে আনন্দে ভাসান আয়মান।

ডি বক্সের সামনে শাকিল আহাদ তপু বল ক্লিয়ার না করে পায়ে রাখার চেষ্টা করলে বল পান আয়মান। তা থেকে সহজেই বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিরতিতে যাওয়ার আগের আরেকটি গোল হজম করতে পারত বাংলাদেশ। তবে ৪৪ মিনিটে দারুণ সেভ দেন গোলরক্ষক শ্রাবণ। বিপরীতে প্রথমার্ধে মালয়েশিয়ার জালে একটিও শট নিতে পারেনি বাংলাদেশ।

বিরতির পর ব্যবধান কমানোর বিপরীতে দ্রুত গোল হজম করে বাংলাদেশ। ৫৩ মিনিট দারুণ এক ফিনিশিং করেন বার্গসন। বক্সের মধ্যে বল পেয়ে শরীরকে দ্রুত ঘুরিয়ে শট নেন আজ মালয়েশিয়ার জার্সিতে অভিষেক হওয়া ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার। প্রতিহত করতে গোলরক্ষক শ্রাবণ শুধু বলের দিকে ঝাঁপিয়ে পড়ার সুযোগটা পান।

৭৬ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েছিলেন হামজা। শাহরিয়ান ইমনের পাস থেকে ডি বক্সে সহজ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তার শরীর বরাবর শট নেন। ফিরতি সুযোগেও হামজাকে গোল করতে দেননি মালয়েশিয়ার গোলরক্ষক। কর্নারের বিনিময়ে মালয়েশিয়াকে গোল হজম করা থেকে বাঁচান। 

৮২ মিনিটে ইমনও সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষক বরাবর যে শট নিলেন তাতে ছিল না কোনো পাওয়ার। বিপরীতে ৮৩ মিনিটে বাংলাদেশকে রক্ষা করে বার। ফারগাস তিয়ারনির বুলেট শটটি বার না লাগলে ব্যবধান ৪-০ হতো। পরে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়েন হামজারা।

আজ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা ও জিদান ইউসুফের। তবে জয়ে অভিষেক রাঙানোর সুযোগ পেলেন না তিন প্রবাসী। 

সবমিলিয়ে মালয়েশিয়ার বিপক্ষে অষ্টম হার দেখল বাংলাদেশ। ১১ বারের দেখায় একবার জয় পেয়েছে বাংলাদেশ। অন্য দুটি ড্র হয়েছে।

আসিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ ২৮ সেপ্টেম্বর প্রতিপক্ষ সিঙ্গাপুর।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

২

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

৩

আসিয়ান কাপে পয়েন্টের লক্ষ্যে জামালরা

৪

আসিয়ান কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ: সামিত সোম

৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড

সম্পর্কিত

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

৯ ঘণ্টা আগে
আসিয়ান কাপে পয়েন্টের লক্ষ্যে জামালরা

আসিয়ান কাপে পয়েন্টের লক্ষ্যে জামালরা

২ দিন আগে

৩ দিন আগে