• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন তামিম

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২: ৫২
logo

বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন তামিম

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২: ৫২
Photo

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন তিনি। বিপিএল গভার্নিং কাউন্সিলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ক্রিকবাজকে তামিম বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে (বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার) অনুরোধ করেছি আমার নামটা খেলোয়াড় ড্রাফট থেকে তুলে নিতে।’

২০১২ সালে বিপিএলের সূচনার পর থেকে প্রতি আসরেই খেলেছেন তামিম। টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটারও তিনি। সাম্প্রতিক দুই আসরে ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। তবে এবার তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খুব একটা বিস্ময়ের জন্ম দেয়নি। স্বাস্থ্যগত জটিলতা, দীর্ঘ বিরতি এবং প্রস্তুতির স্বল্পতার কারণে মৌসুমে অংশ না নেওয়ার জোরালো ইঙ্গিত আগে থেকেই ছিল। এর সঙ্গে যোগ হয় ফরচুন বরিশালের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত-যারা সময়ের স্বল্পতাকে কারণ হিসেবে দেখিয়েছে।

৩৬ বছর বয়সী তামিম গত বছরের মার্চে একটি ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হন। সেই ঘটনার পর থেকে তিনি পেশাদার ক্রিকেটে আর ফিরেননি; মনোযোগ দিয়েছিলেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠায়। এ সময় তামিম ক্রিকেট প্রশাসনেও আগ্রহ দেখিয়েছিলেন। বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সব মিলিয়ে দেশের অন্যতম সেরা ওপেনারের বিপিএল না খেলার সিদ্ধান্ত তার মাঠে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

২

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

৩

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৪

আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৫

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

সম্পর্কিত

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

১২ ঘণ্টা আগে
মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

৩ দিন আগে
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৫ দিন আগে