পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে চলেছে জিম্বাবুয়ে। আগামী মাসে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচে তাদের স্বাগত জানাবে বলে আজ শুক্রবার নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। আগামী ২৮ জুন হারারেতে হবে একমাত্র টেস্ট। ২০২৫ সালে শেষবার টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। জিম্বাবুয়ে স্মরণীয় জয় পেয়েছিল, পরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে সিরিজ শেষ করে ১-১ ব্যবধানে। একই ভেন্যুতে দুই দল ওয়ানডে খেলবে ৬, ৯ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল বুলাওয়েতে যাবে তিন টি-টোয়েন্টি খেলতে, ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। শেষবার বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২২ সালের জুলাই-আগস্টে। স্বাগতিকরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই জিতেছিল। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপের পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আনন্দিত। আশা করি সব ফরম্যাট জুড়ে একটি চমৎকার ও প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ লড়াই হবে। এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ^কাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর আমাদের হোম ভেন্যুতে শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষণ হবে এটি, তাই এই সফর হতে যাচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত