ফিফা বিশ্বকাপ
আমার শহর স্পোর্টস ডেস্ক

ম্যাড়মেড়ে ম্যাচের সবটুকু রোমাঞ্চ যেন জমিয়ে রাখা হয়েছিল শেষের জন্য। ৭৪ মিনিটে ডেডলক ভাঙে সুইজারল্যান্ড। নির্ধারিত সময়ের বাকি ১৬ মিনিটে আরও দুবার প্রতিপক্ষের জাল কাঁপায় সুইসরা। যোগ করা সময়ে দুই দলই পায় জালের দেখা। শেষ পর্যন্ত বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতেই আসরে প্রথম জয় তুলে নেয় মুরাত ইয়াকিনের দল।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের ২৬তম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন মানজাম্বি। একাবার করে জাল খুঁজে পেয়েছেন দলটির লেফট উইঙ্গার রুবেন ভারগাস ও অধিনায়ক গ্রানিত জাকা। বসনিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন এরমিন মাহমিচ। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে দুই খেলায় চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল সুইজারল্যান্ড। সমান ম্যাচে এক পয়েন্ট পেয়ে তলানির দল বসনিয়া। দুই ও তিনে থাকা কানাডা ও কাতারের ঝুলিতে সমান এক পয়েন্ট করে। দুটি দলই ম্যাচ খেলেছে একটি করে।
চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে বিশ্বমঞ্চে দ্বিতীয়বারের মতো পা রাখে বসনিয়া। এই আসরে প্রথম ম্যাচে সহ-আয়োজক কানাডার বিপক্ষে ড্র করে শুরুটা মন্দ করেনি পূর্ব ইউরোপের দেশটি।
প্রথমার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। তবে বিরতির পর সুইজারল্যান্ডের আক্রমণের তীব্রতা বাড়তে থাকে। মিডফিল্ডে অধিনায়ক গ্রানিত জাকার নিয়ন্ত্রণ এবং বদলি খেলোয়াড়দের কার্যকর অবদান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচের শেষ ভাগে সুইসদের ধারাবাহিক আক্রমণের চাপে বসনিয়ার রক্ষণ ভেঙে পড়ে। এক পর্যায়ে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া, যা সুইজারল্যান্ডের জন্য কাজ আরও সহজ করে দেয়। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে তারা একের পর এক গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।