দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারত-ইংল্যান্ড মুখোমুখি

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংলিশদের ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। আসরটিতে প্রোটিয়াদের হারিয়ে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিলেন সূর্যকুমার-বুমরাহরা। এবার আবারও ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি দুই পুরোনো প্রতিপক্ষ। তাতে গেল আসরের প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখছেন ইংলিশরা। ম্যাচটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠ হওয়ায় এই ম্যাচে ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। যদিও ওয়াংখেড়েতে চ্যাম্পিয়নদের আছে অনেক হতাশার স্মৃতি। গেল আসরের সেই ক্ষত এখনো ভুলেননি ইংলিশরা। গতকাল যেন সেই বার্তাই দিলেন হ্যারি ব্রুক।

এই ইংলিশ ব্যাটার জানান, ভারতকে যেন সেমিফাইনালে পান, সেই আশাই করেছিলেন তারা।

এছাড়াও ইংলিশ স্পিনার স্যাম কারান চান, গোটা ওয়াংখেড়েকে চুপ করিয়ে দিতে। বলেন, 'মাঠের দর্শকরা যে আবহ তৈরি করবে, এর জন্য আমরা প্রস্তুত। খেলোয়াড় হিসেবে আপনি আরও রোমাঞ্চ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও চিৎকারের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। যদি আমরা (ভারতের) সমর্থকদের চুপ রাখার পথ বের করি নিতে পারি, তাহলে সম্ভবত আমরা ম্যাচে খুব ভালো করবো।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। যেখানে ভারতীয়দের তিন জয়ের বিপরীতে ইংলিশদের জয় দুটি। আজ ভারতীয়দের হারিয়ে গেল আসরের প্রতিশোধ নিতে পারে কি না ইংলিশরা, সেটাই এখন দেখার বিষয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত