• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

৩ গোলে জিতেও বার্সার বিদায়

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১: ৩৪
logo

৩ গোলে জিতেও বার্সার বিদায়

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১: ৩৪
Photo

বা‌র্সেলোনার কোচ হা‌ন্সি ফ্লিক অসম্ভবকে সম্ভব করার কথা বলেছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে তিন গোল করে অবিশ্বাস্য কিছুর আশাও জাগাল তার খেলোয়াড়রা। তবে পরে আর নাটকীয় কিছু হলো না। দীর্ঘ এক যুগ পর কোপা দেল রের ফাইনালে উঠল আতলেতিকো মাদ্রিদ।

কাম্প নউয়ে গতকাল মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনা ৩-০ গোলে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নেয় দিয়েগো সিমেওনের দল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রথমার্ধে দুই গোল করে বার্সেলোনা। মার্ক বের্নাল দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রাফিনিয়া।

নিজের দ্বিতীয় গোল করলেন যখন বের্নাল, তখনও বাকি ছিল নির্ধারিত সময়ের ১৮ মিনিট, কিন্তু অনেক চেষ্টা করেও আরেকটি গোলের দেখা আর পায়নি গতবারের চ্যাম্পিয়নরা।

২০১২-১৩ মৌসুমে দশমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের পর, এই প্রথম ফাইনালে উঠল আতলেতিকো।

ঘরের মাঠে কতটা দাপট দেখিয়েছে বার্সেলোনা, সেটার প্রমাণ পরিসংখ্যানেও ফুটে উঠছে। প্রায় ৭১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পেরেছে কাতালান দলটি। আতলেতিকোর সাত শটের দুটি লক্ষ্যে ছিল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

২

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

৩

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৪

আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৫

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

সম্পর্কিত

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

৮ ঘণ্টা আগে
মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

২ দিন আগে
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৫ দিন আগে