বিশ্বকাপের পরই অবসরে যাচ্ছেন ন্যুয়ার

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

২০২৪ সালের ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও কোজ জুলিয়ান নাগেলসম্যানের অনুরোধে ফের ফিরে আসেন ৪০ বছর বয়সী ম্যানুয়েল ন্যুয়ার। তবে এবার আর কোনো ধোঁয়াশা নয়। স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিশ^কাপের পরেই অবসরে যাচ্ছেন তিনি।

২০২৪ সালের ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও কোচ জুলিয়ান নাগেলসম্যানের অনুরোধে ফের ফিরে আসেন ৪০ বছর বয়সী ম্যানুয়েল ন্যুয়ার।

তবে এবার আর কোনো ধোঁয়াশা নয়, স্পষ্ট জানিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপই জার্মানির জার্সিতে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে ৪০ বছর বয়সী এই বায়ার্ন মিউনিখ কিংবদন্তির এখন একমাত্র লক্ষ্য- দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আন্তর্জাতিক মঞ্চ থেকে রাজকীয় বিদায় নেওয়া। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন ন্যুয়ার।

তিনি বলেন, ‘আমার কাছে এটা একবারে পরিষ্কার যে, এটাই জার্মানির হয়ে আমার শেষ টুর্নামেন্ট। আগামী দুই বছর পর ইউরোতে খেলার কোনো পরিকল্পনা আমার নেই। গত কয়েকদিন ধরে আমি এই সত্যটা মেনে নিয়েছি যে এগুলোই জার্মানির জার্সিতে আমার শেষ ম্যাচ। তবে আমি বিদায়ী কোনো স্মারক বা জার্সির দিকে তাকিয়ে আবেগপ্রবণ হতে চাই না, আমি প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই।’

২০২৪ সালে অবসরের সিদ্ধান্ত সঠিক ছিল উল্লেখ করে ন্যুয়ার আরও যোগ করেন, ‘তখন ঘরের মাঠে দুর্দান্ত একটা ইউরো খেলে অবসরের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক ছিল। কারণ গত দুই বছর জাতীয় দলের বাড়তি মানসিক ও শারীরিক চাপ নেওয়া আমার পক্ষে কঠিন হতো।’ দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরেই নিজের প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয়ে অবদান রাখেন ন্যুয়ার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত