• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

রিয়ালকে সরিয়ে আবারও শীর্ষে ফিরলো বার্সা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২: ৫১
logo

Photo

ব্যক্তিগত, পেশাগত কিংবা প্রাতিষ্ঠানিক যেকোনো বর্ষপূর্তি বিশেষভাবে মনে রাখে মানুষ। সেই দিনটাকে বিশেষ করে রাঙাতেও চায়। যেমন বার্সেলোনার কাছে ২৯ নভেম্বর ক্লাবের প্রতিষ্ঠার বর্ষপূর্তিটা আবেগের দিন। সেই দিনটাকেই স্মরণীয় করে রাখলেন ক্লাব ও সমর্থকদের জন্য দানি ওলমো ও লামিনে ইয়ামাল। জয়ে বার্সাকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠালেন এ দুজন। গত শনিবার লা লিগার ম্যাচে ঘরের মাঠেই ওলমোর জোড়া ও ইয়ামালের ১ গোলে আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। ম্যাচ জিতলেও ম্যাচে কিন্তু আগে এগিয়ে গিয়েছিল আলাভেসই। পাবলো ইবানেজের গোলে নীরব হয়ে যায় বার্সার গ্যালারি। গোলটি হয় একেবারে ম্যাচের প্রথম মিনিটেই। তবে সমতা ফেরাতে বেশি সময় লাগেনি। অষ্টম মিনিটে লামিনে ইয়ামাল সহজেই ফেরান সমতা। গোলটিতে তাকে সহায়তা করেন রবার্ত লেভানদোভস্কি। প্রথমার্ধের আরও এক গোলের দেখা পায় বার্সেলোনা। ২৬ মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান দানি ওলমো গোল করে। সমতা ফেরায় স্বাগতিকরা এই গোলেই। চোট থেকে সেরে ওঠার পরই গোলে সহায়তা করেন রাফিনহা। ম্যাচের একেবারে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস থেকে জয়সূচক গোলটি করে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল সম্পন্ন করেন ওলমো। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৪। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট। জিরোনার মাঠে জয়ের দেখা পেলে আবারও শীর্ষে উঠে যাবে রিয়াল। আর ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থাকবে বার্সেলোনাই।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

২

ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা

৩

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের

৪

স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা: মনিরুল হক চৌধুরী

৫

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

সম্পর্কিত

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

৪ দিন আগে

৫ দিন আগে