ফিফা বিশ্বকাপ

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ফ্রান্সের আক্রমণের জোয়ারের সামনে কোনো জবাবই দিতে পারল না সুইডেন। প্রথমার্ধের এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুবার জাল কাঁপাল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার সৌজন্যে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েই শেষ ষোলো নিশ্চিত করলেন কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসেরা।

কখনও অফসাইড আবারও কখনও পোস্টে লেগে ফিরে আসা। একের পর এক চেষ্টা করেও সুইডেনের বিপক্ষে গোল পাচ্ছিলো না ফ্রান্স। প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে ডেডলক ভাঙে এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আর পাত্তাই পায়নি সুইডেন। এমবাপ্পের জোড়া গোলে ৩-০ গোলের বড় পেয়েছে ফরাসিরা। এই জয়ে শেষ ষোলোতে পা রাখলো দিদিয়ের দেশমের শিষ্যরা। 

ম্যাচের শুরুর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

এরপর ৩২ মিনিটে ডি বক্সের ভেতরে মাইকেল ওলিসের পাস থেকে শট নেন এমবাপ্পে। এবারও ভাগ্য তার সঙ্গে ছিল না। বল পোস্টে লেগে ফিরে আসে। 

এরপর ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নেন ওলিসে। তবে তার দুর্দান্ত শটটি পোস্টে লাগে। ফিরতি বলে উসমান ডেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়।

অবশেষে ৪৫ মিনিটেই গোলের দেখা পায় ফ্রান্স। উসমান ডেম্বেলের কাছে থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান এমবাপ্পে। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। 

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দ্বিতীয় গোল পেল ফ্রান্স। মাইকেল ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

এরপর ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। হ্যাটট্রিকের আশা জাগান তিনি। ম্যাচে ৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের অধিনায়ক। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত