ইরানকে কড়া বার্তা দিল ফিফা

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

যুক্তরাষ্টের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে আনার জন্য অনুরোধ করেছে ইরান। এ বিষয়ে এতদিন চুপ থাকলেও, এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিফা।

সম্প্রতি ফিফা কাউন্সিলের সভার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমাদের একটি নির্দিষ্ট সূচি আছে এবং সেটি বদলানো হবে না।

তার মতে, ফুটবল দিয়ে সব রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। ফিফা ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারে না। তবে তিনি ফুটবলের শক্তি ব্যবহার করে শান্তি প্রচার এবং দেশগুলোর মধ্যে সেতু তৈরির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর। বাছাইপর্ব পেরিয়ে প্রথম দিকেই বিশ্বকাপের টিকিট কাটা দলগুলোর একটি ইরান। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ইরানের খেলার কথা যুক্তরাষ্ট্রে। দুটি লস অ্যাঞ্জেলসে, একটি সিয়াটলে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত