• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২০: ০৯
logo

Photo

প্রথমার্ধের শেষ দুই মিনিটে ২ গোল হজমের পর আশঙ্কা করা হয়েছিল, বড় ব্যবধানের হারে এশিয়ান কাপে অভিষেক হতে পারে বাংলাদেশের মেয়েদের। তবে সেটা হয়নি। বাংলাদেশ লড়াই করেছে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে।

দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারনি এই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট চীন। বাংলাদেশের মেয়েদের এশিয়ান কাপে অভিষেক হয়েছে ২-০ গোলের হারে। অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে এশিয়ান কাপ খেলতে নেমে নারী ফুটবলে নতুন ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা লড়াই করে হেরেছে। এশিয়ান সেরা মঞ্চে বাংলাদেশের মেয়েরা অভিষেক ম্যাচে হারলেও সবার মন জয় করেছে।

এ ম্যাচে বাংলাদেশ গোলও করতে পারতো। প্রথমার্ধে ঋতুপর্ণার একটি শট ক্রসবার উঁচিয়ে বাইরে গেছে। তবে শেষ দুই মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেঙে চীনের মেয়েরা দুটি গোল আদায় করে নেয় এবং ওই গোল ধরে রেখে জয় দিয়ে মিশন শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং বাংলাদেশের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

তখন মনে হয়েছিল বাংলাদেশ হয়তো প্রথমার্ধে শক্তিশালী চীনকে আটকে রাখতে পারবে। তবে প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল খেয়ে বাংলাদেশ পিছিয়ে গেছে। ৪৪ মিনিটে সেই ওয়াং শুয়াং বক্সের বাইরে থেকে শট করে গোল করে। ইনজুরি সময়ে দ্বিতীয় গোল করেছেন ঝাং রুই।

বিরতির বাঁশির ঠিক আহে ঝাং রুইয়ের শট ক্রসবারের ওপর দিয়ে না গেলে ব্যবধান বাড়িয়েই বিরতিতে যেতে পারতো চীনের মেয়েরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা ছিল নিখুঁত। চীনের মতো দলকে আটকে রাখতে যেভাবে ডিফেন্স করার সেভাবেই করেছেন আফঈদা, শামসুন্নাহাররা।

আক্রমণভাগের গতি একটু বেড়েছিল তহুরা খাতুন মাঠে নামার পর। তবে গোলের সুযোগ সেভাবে বাংলাদেশ তৈরি করতে পারেনি। এ ম্যাচে অভিষেক হয়েছে সুইডেন প্রবাসী অনিকা রানিয়া সিদ্দিকীর। মাৎসুশিমা সুমাইয়ার পর আনিকা হলেন দ্বিতীয় প্রবাসী ফুটবলার যার অভিষেক হলো বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

টটেনহ্যামকে বড়ো অঙ্কের করলো উয়েফা

২

গেটাফের কাছে হোঁচট খেলো রিয়াল

৩

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

৪

‘দ্য হানড্রেড’ নিলামের চূড়ান্ত তালিকায় রিশাদ ও মোস্তাফিজ

৫

শঙ্কায় পাকিস্তানের বাংলাদেশ সফর

সম্পর্কিত

টটেনহ্যামকে বড়ো অঙ্কের করলো উয়েফা

টটেনহ্যামকে বড়ো অঙ্কের করলো উয়েফা

৯ ঘণ্টা আগে