• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

অবসরের আভাষ দিলেন মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২০: ৪০
logo

অবসরের আভাষ দিলেন মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২০: ৪০
Photo

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকে হারালেন। গত সপ্তাহে ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো মুখ খুলে নিজের ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা তুলে দিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৩৯ বছর বয়সী মেসি লেখেন, “তোমাকে ছাড়া আমি কী করব, কীভাবে এগিয়ে যাব, আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আর বেশি দিন তা চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে।”

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই বার্তায় তিনি বাবার জীবনের শেষ কয়েক মাসের কথা স্মরণ করেন, যে সময়টিতে ২০২৬ বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছিল। মেসি বলেন, “আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে যেতে পারো।” গত রোববার বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার পর গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে ফিরেছেন মেসি।

তিনি বলেন, “আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জিততে এবং তোমাকে আরেকটি শিরোপা দেখাতে। কিন্তু পারিনি, আমার পা আর চলছিল না।”

নিউ জার্সিতে স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে হারের পর প্রথমবারের মতো জাতীয় দলের ক্যারিয়ার সম্পর্কে মেসি বলেন, “এবার আমি নিজের শারীরিক সীমা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি কখনোই স্বস্তি অনুভব করিনি।” নিজের জীবন ও ক্যারিয়ারে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন মেসি।

তিনি বলেন, “তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন এজেন্ট। প্রতিটি মুহূর্তে তোমার যা হওয়া প্রয়োজন ছিল, তুমি ঠিক তাই ছিলে। তুমি কখনো কোনো ভুল করোনি।” জুনে বিশ্বকাপ চলাকালে হোর্হে মেসির অস্বাভাবিক অনুপস্থিতি সকলের নজর কেড়েছিল। বিশ্বকাপ চলাকালে হোর্হের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে মেসির পরিবার সংবাদমাধ্যমের প্রতি মানবিকতা দেখানোর অনুরোধ জানিয়েছিল।

আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। তখন তিনি স্বীকার করেছিলেন, খেলার বাইরের একটি পরিস্থিতি নিয়ে তিনি মানসিকভাবে লড়াই করছেন। গত রোববার রোজারিওর পাশের শহর পেরেজে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য ও আর্জেন্টিনা দলের সতীর্থদের নিয়ে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাবাকে শেষ বিদায় জানান মেসি। হোর্হের মৃত্যুর কারণ আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

তবে স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হোর্হে মেসি ক্যানসারে ভুগছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

অবসরের আভাষ দিলেন মেসি

২

২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করল টাইগাররা

৩

আলভারেজকে ছাড়তে রাজি নয় অ্যাটলেটিকো

৪

৫৪ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেই বড় ধাক্কা

৫

রিয়ালেই থাকছেন ভিনি

সম্পর্কিত

২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করল টাইগাররা

২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করল টাইগাররা

২ দিন আগে
আলভারেজকে ছাড়তে রাজি নয় অ্যাটলেটিকো

আলভারেজকে ছাড়তে রাজি নয় অ্যাটলেটিকো

৪ দিন আগে
৫৪ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেই বড় ধাক্কা

৫৪ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেই বড় ধাক্কা

৫ দিন আগে
রিয়ালেই থাকছেন ভিনি

রিয়ালেই থাকছেন ভিনি

৬ দিন আগে