• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো টাইগাররা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯: ৪৭
logo

র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো টাইগাররা

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯: ৪৭
Photo

মিরপুর টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। আর বোলিংয়ে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ফলাফল দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়।

এবার বাংলাদেশকে জেতানোর পাশাপাশি সুখবরও পেলেন শান্ত-নাহিদরা। র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন দুজনই। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন দলনেতা নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি পূরণের পর থামেন ১০১ রানে। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে ছিলেন শান্ত।

কিন্তু ১৩ রানের জন্য মিস হয় সেঞ্চুরিটি। থামেন ৮৭ রানে। দুই ইনিংসে ১৮৮ রান করে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন ২৪ নম্বরে। টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে তার আগে নেই বাংলাদেশের কেউই। ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হকও। দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া এই ব্যাটার এগিয়েছেন ১২ ধাপ।

বর্তমানে তার অবস্থান ৩৫ নম্বরে। এছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন। এদিকে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রেখেছিল চতুর্থ ইনিংসে নাহিদ রানার নেওয়া ফাইফার। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে। আর তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন।

তবে র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

২

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

৩

আগে বিশ্বকাপ জেতা দলই এবারও বিশ্বকাপ জিতবে

৪

আজ স্পেন বনাম ফ্রান্স ম্যাচে নজর কাড়বে ইয়ামাল–এমবাপ্পে দ্বৈরথ

৫

বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

সম্পর্কিত

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

১ ঘণ্টা আগে
ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

৪ ঘণ্টা আগে
আগে বিশ্বকাপ জেতা দলই এবারও বিশ্বকাপ জিতবে

আগে বিশ্বকাপ জেতা দলই এবারও বিশ্বকাপ জিতবে

৫ ঘণ্টা আগে