• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ২১: ০০
logo

Photo

২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি, হতাশ করেছে সবশেষ দুই বিশ্বকাপে। রাশিয়ার পর কাতারেও বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে। তবে এবার লক্ষ্যটা ভালো কিছু করার। সেই লক্ষ্যেই ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ম্যানুয়েল নয়্যারকে দলে ফিরিয়েছে জার্মানি। জায়গা পেয়েছেন বিশ্বকাপে স্কোয়াডেও।

কোচ ইউলিয়ান নাগলসমান তো জানিয়েই দিয়েছেন, এক নম্বর গোলকিপার হিসেবে দলে আছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসমান। সেই স্কোয়াডে ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে একমাত্র নয়্যারই আছেন স্কোয়াডে।

সংবাদ সম্মেলনে নাগলসমান জানান, নয়্যারই বিশ্বকাপে তার প্রথম পছন্দ, ‘ম্যানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’ দলে রাখা হলেও অধিনায়কত্ব পাচ্ছেন না নয়্যার। চারবারের বিশ্বজয়ী দলটাকে নেতৃত্ব দেবেন ইয়োশুয়া কিমিখ। জায়গা ধরে রেখেছেন ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানেও। বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা দলে ফিরেছেন চোট কাটিয়ে। আছেন আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা কাই হাভার্টজ। লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে ডাক পেয়েছেন বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্ল। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে জায়গা হয়নি নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখের। এবারের বিশ্বকাপে জার্মানি ‘সি’ গ্রুপে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে।

জার্মানির স্কোয়াড-

গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

২

নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি

৩

বিশ্বকাপ স্কোয়াডে চমক দেখালো ইংল্যান্ড

৪

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা

৫

মাঠের বাইরে যে মহানুভবতার পরিচয় দিয়েছিলেন মেসি

সম্পর্কিত

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ স্কোয়াডে চমক দেখালো ইংল্যান্ড

বিশ্বকাপ স্কোয়াডে চমক দেখালো ইংল্যান্ড

৫ ঘণ্টা আগে

২ দিন আগে