• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

গ্যালারিতে নিজের নাম শুনে যা বললেন নেইমার

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৯: ৪৮
logo

Photo

মাঠ তো দূরের কথা, ব্রাজিলের স্কোয়াডেই ছিলেন না নেইমার। কিন্তু গ্যালারি থেকে তার শূন্যতা যেন প্রচণ্ডভাবে অনুভব করছিল দর্শকরা।

ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালে ও শেষে ‘নেইমার, নেইমার’ স্লোগানে মুখরিত ছিল গ্যালারি। ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন নেইমার। শতভাগ ফিট না হলে তাকে বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হবে না বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

কিন্তু ব্রাজিলিয়ান ভক্তরা নেইমারকে ফেরানোর দাবি জানিয়ে গ্যালারি থেকে স্লোগান দিতে থাকে। ম্যাচে এই ঘটনার পরের দিন নেইমার তার প্রতিক্রিয়া জানালেন। ভক্তদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সান্তোসে ট্রেনিং শেষ করার পর এক ভিডিও বার্তায় ব্রাজিলের শীর্ষ গোলদাতা বলেছেন, ‘আমি তাদের এই ভালোবাসা পেয়ে সত্যিই আনন্দিত।’

ফিফা প্রীতি ম্যাচটিতে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। সেলেসাওদের হারের ম্যাচে দলের বাইরে থাকা নেইমারের নামে স্লোগানের প্রতিক্রিয়া লুকাননি আনচেলত্তি। খেলা শেষে আলোচনা শুরু হয় ম্যাচটিতে অনুপস্থিত সান্তোস তারকাকে নিয়ে। তিনি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন কি না তা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্নের একটি।

যার জবাবে আনচেলত্তি বলেন, ‘এখানে যারা আছে আমাদের উচিত তাদের নিয়ে কথা বলা, যারা খেলেছে, নিজের সবটুকু দিচ্ছে, আগাচ্ছে ধাপে ধাপে এবং কঠোর পরিশ্রম করছে। আমি (তাদের নিয়ে) সন্তুষ্ট। এখানে (দলে জায়গা পেতে) প্রচুর প্রতিযোগিতা চলছে।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন রাফিনহা

২

গ্যালারিতে নিজের নাম শুনে যা বললেন নেইমার

৩

দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার

৪

১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

৫

রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চায় পর্তুগাল

সম্পর্কিত

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন রাফিনহা

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন রাফিনহা

৬ ঘণ্টা আগে
দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার

দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার

১৪ ঘণ্টা আগে
১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

১ দিন আগে

৩ দিন আগে