• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন রাফিনহা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৯: ৫১
logo

Photo

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের লক্ষ্য পূরণের বেশ কাছে বার্সেলোনা। এমন সময়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর ধাক্কা লাগল কাতালান ক্যাম্পে।

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়েছিলেন রাফিনহা। সেখানে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ডান হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন তিনি। এই মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল করা ব্রাজিলিয়ান তারকা সেপ্টেম্বর থেকে নভেম্বরে ১৩ ম্যাচ এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিন ম্যাচে খেলতে পারেননি। সেই হ্যামস্ট্রিং ইনজুরিতে এবার পাঁচ সপ্তাহের জন্য ছিটকে যেতে হচ্ছে তাকে।

গত বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। এই ম্যাচের প্রথমার্ধে চোট পান ২৯ বছর বয়সী রাফিনহা। হাফটাইমের পর তাকে আর মাঠে নামাননি কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের মেডিক্যাল টিম শুক্রবার তার ডান হ্যামস্ট্রিংয়ের চোটের তথ্য নিশ্চিত করেছে। রাফিনহা এখন চিকিৎসার জন্য ব্রাজিলে ফিরে যাবেন। মে মাসের আগে আর তাকে মাঠে দেখা যাবে না। ক্লাবের হয়ে বড়সড় ম্যাচে খেলতে পারবেন না তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যাটলেতিকোর বিপক্ষে তিন ম্যাচ খেলবে বার্সা।

আগামী শনিবার মেত্রোপলিতানাতে লা লিগায় মুখোমুখি হবে দুই দল। তারপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগের খেলা রয়েছে। ৮ এপ্রিল ন্যু ক্যাম্পে এবং ১৪ এপ্রিল মাদ্রিদে দেখা হবে দুই জায়ান্টের। বার্সা যদি এই লড়াইয়ে জিতে যায় তাহলে আর্সেনাল কিংবা স্পোর্তিং সিপিকে এপ্রিলের শেষ দিকে সেমিফাইনালের প্রথম লেগে স্বাগত জানাবে। ফিরতি লেগ হবে মে মাসের শুরুতে। এই দুটি ম্যাচেও সম্ভবত খেলতে পারবেন না রাফিনহা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন রাফিনহা

২

গ্যালারিতে নিজের নাম শুনে যা বললেন নেইমার

৩

দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার

৪

১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

৫

রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চায় পর্তুগাল

সম্পর্কিত

গ্যালারিতে নিজের নাম শুনে যা বললেন নেইমার

গ্যালারিতে নিজের নাম শুনে যা বললেন নেইমার

৬ ঘণ্টা আগে
দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার

দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় আর্জেন্টিনার

১৪ ঘণ্টা আগে
১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

১ দিন আগে

৩ দিন আগে