আমার শহর স্পোর্টস ডেস্ক

বাবার মৃত্যুর পর হতাশা কাটিয়ে আবারও মাঠের খেলায় নিজেকে মেলে ধরেছেন লিওনেল মেসি। তবে গোল ও অ্যাসিস্ট করেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি; মেজর লিগ সকারের ম্যাচে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মিয়ামিকে।
মেজর লিগ সকারে আজ বৃহস্পতিবার সকালের ম্যাচে ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। বাবার মৃত্যুর পর এই প্রথম গোলের দেখা পেলেন মেসি। মায়ামির হয়ে অন্য গোল করেন ড্যানিয়েল পিন্টার।
ম্যাচের একদম শেষ দিকে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন কুইন সুলিভান। সেখান থেকে মায়ামির এক ফুটবলারের সঙ্গে বচসা বেঁধে যায় তার। ভাইকে বাঁচাতে এগিয়ে গিয়ে মারামারিতে জড়িয়ে যান কাভান সুলিভান।
পরে মারামারি থামলে কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি। এছাড়া হলুদ কার্ড দেখান হয় কুইন সুলিভানকে। ফলে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাইয়ের জন্য ম্যাচটি খুব একটা স্মরণীয় হয়নি।
ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে লিড নেয় ফিলাডেলফিয়া। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১০ মিনিটের মধ্যে লুইস সুয়ারেজের পাস থেকে ম্যাচে সমতা ফেরান পিন্টার।
পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতরে ডান দিকে মেসিকে খুঁজে নেন ইয়ান ফ্রে। বাম পায়ের চমৎকার কাজ দেখিয়ে ফিলাডেলফিয়ার তিন ডিফেন্ডারকে বোকা বানান মায়ামি অধিনায়ক। পরে তার বাম পায়ের বাঁকানো শট ঠেকাতে পারেননি গোলকিপারও। চলতি লিগে মেসির এটি ১৩তম গোল।

৫৮তম মিনিটে নিল পিয়েরের হেডে করা গোলে স্কোরলাইন ২-২ করে ফেলে স্বাগতিকরা। এর তিন মিনিটের মধ্যে আবার গোল করে ফিলাডেলফিয়া। তবে আক্রমণের শুরুতে পিয়েরে অফসাইডে থাকায় বাতিল হয় গোল।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ডি-বক্সে ফাউলের শিকার হন কুইন সুলিভান। সেখান থেকে মারামারির জেরে লাল কার্ড দেখেন তার ভাই কাভান সুলিভান। কুইনকেও দেখান হয় হলুদ কার্ড।
এই ড্রয়ে ন্যাশভিলের সঙ্গে ব্যবধান আরও বেড়ে গেল মায়ামির। ২০ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ন্যাশভিলের ঝুলিতে আছে ৪৬ পয়েন্ট।