• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

নেইমারের প্রত্যাবর্তনে ভিন্ন সুর আনচেলত্তির

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২: ৩৭
logo

Photo

ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে নেইমারের মনে। কিন্তু ইনজুরির সঙ্গেই তার ঘনিষ্ঠতা বেশি থাকার কারণে দলে জায়গা পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে। ফিটনেসের প্রমাণ না দিতে পারলে বিশ্বকাপে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের শীর্ষ গোলদাতাকে বিশ্বকাপে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। এ কারণে ব্রাজিলের প্রাক-প্রাথমিক স্কোয়াডে সুযোগ দিলেন তাকে।

২০২৬ বিশ্বকাপের আগে সান্তোস ফরোয়ার্ডকে নতুন একটি সুযোগ দেওয়া হয়েছে। তবে আনচেলত্তি তাকে সরাসরি পর্যবেক্ষণ করবেন। এই কারণে সান্তোস ফরোয়ার্ড বেশ চাপের মুখে থাকবেন। এজন্য প্রীতি ম্যাচের আগে তাকে সামনে থেকে দেখতে চান ইতালিয়ান কোচ। এজন্য আজ মঙ্গলবার এই ফরোয়ার্ডের খেলা দেখতে রিও ডি জেনিরো থেকে সাও পাওলোতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হতাশ হতে হয়েছে।

পেশির দীর্ঘস্থায়ী ক্লান্তির কারণে মঙ্গলবার মিরাসোলের বিপক্ষে সান্তোসের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার অনুপস্থিত থাকবেন। সান্তোস জানিয়েছে যে, নেইমারের অনুপস্থিতি ছিল একটি সতর্কতামূলক ব্যবস্থা। তবে এর সময়টা বেশ বিব্রতকর। কারণ ব্রাজিল কোচ আনচেলত্তি ৩৪ বছর বয়সী এই তারকাকে খেলতে দেখতে চেয়েছিলেন।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ও জাতীয় দলের কারিগরি কমিটির সঙ্গে যুক্ত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে যে, মঙ্গলবারের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়ার বিষয়টি সিবিএফ ও আনচেলত্তিকে বিস্মিত এবং হতাশ করেছে। এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপেও। কারণ প্রস্তুতি ম্যাচের আগে যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে পর্যবেক্ষণ করতে পারলেন না ব্রাজিল কোচ।

আনচেলত্তি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তিনি কেবল সম্পূর্ণ ফিট ও ব্রাজিলের শারীরিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যতা রাখতে পারা খেলোয়াড়দের দলে রাখবেন। ২৬ ও ৩১ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ। এজন্য ১৬ মার্চ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে তাকে শেষবার দেখে নেওয়ার সুযোগ হলো না। এর মাশুল কিন্তু গুনতে হতে পারে ২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সি পরা নেইমারকে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

২

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

৩

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

৪

আগে বিশ্বকাপ জেতা দলই এবারও বিশ্বকাপ জিতবে

৫

আজ স্পেন বনাম ফ্রান্স ম্যাচে নজর কাড়বে ইয়ামাল–এমবাপ্পে দ্বৈরথ

সম্পর্কিত

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

১০ ঘণ্টা আগে
ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

১৩ ঘণ্টা আগে