ফিফা বিশ্বকাপ
আমার শহর স্পোর্টস ডেস্ক

হাজার হাজার কিলোমিটার দূরে। বিশ্বকাপে নেই বাংলাদেশ। তবুও বিশ্বকাপ এলেই নীল-সাদা জার্সিতে রঙিন হয়ে ওঠে ঢাকার রাজপথ, ছড়িয়ে পড়ে উল্লাসের ঢেউ। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর মিছিল, আতশবাজি আর উদযাপনের সেই দৃশ্য এখন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার বিষয়। সেই অকৃত্রিম ভালোবাসা এবার ছুঁয়ে গেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকেও। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘তাদের আরও একটি আনন্দ উপহার দিতে চান।’
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সেই সমর্থনের জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, আর্জেন্টিনা থেকে প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরে থাকা বাংলাদেশের সমর্থক রয়েছে ! ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরে দেখতে দারুণ লাগে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’
বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের জয় উপহার দিতে চান জানিয়ে স্কালোনি বলেন, ‘আশা করি আজ আমরা তাদের আনন্দ দেওয়ার মতো একটি ফল এনে দিতে পারব। সেটাই আমাদের লক্ষ্য।’