নিজস্ব প্রতিবেদক

জুলাই শহীদ সাদমান ও মাসুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কুমিল্লার শীবের বাজার কৃষ্ণপুর প্রাইমারি স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কৃষ্ণপুর ও বামুইল দল। খেলায় ২-০ গোলে কৃষ্ণপুর জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আহসান টিটু, সদস্য ও মাদক বিরোধী জোটের আহ্বায়ক আব্দুস সামাদ, এনসিপির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারি কায়সার, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক মোস্তফাসহ নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন শামসুল হক মেম্বার।