ফিফা বিশ্বকাপ

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

ক্রীড়া প্রতিবেদক
Thumbnail image

ইংল্যান্ড–আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতায় নতুন এক বৈরিতার সৃষ্টি হয়েছিলো সেদিন। প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে যখন আরও একটা বিশ্বকাপ চলছে এখন, তবু তা ফুরোয়নি। ২০২৬ সালের ১৫ জুলাই রাত পেরিয়ে আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে হয়তো একটা নতুন অধ্যায়ই যোগ হবে তাতে। এর আগে ফিরে যাওয়া যাক ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ‘রাইভ্যালরি’র একটির পেছনের গল্পে…

১৯৮৬’র বিশ্বকাপের পর যখনই ফুটবল মাঠে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে তখনই বারবার আলোচনায় এসেছে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোল। মেক্সিকোয় বিশ্বকাপে দুই দেশের কোয়ার্টার ফাইনাল যখন গোলশূন্যভাবে এগিয়ে চলছিল তখন ৫১ মিনিটে ম্যারাডোনা করেছিলেন সেই আলোচিত ও বিতর্কিত গোলটি।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। তাই তো সেই গোলটি আবার আলোচনায় ফিরছে। কি হয়েছিল সেই গোলে? ম্যারাডোনা বল নিয়ে এগিয়ে গেলেন। ইংলিশ গোলরক্ষক পিটার শিল্টনের সঙ্গে বল দখলের লড়াইয়ে লাফিয়ে উঠেছিলেন ম্যারাডোনা। বল জালে। কিন্তু সেটা ছিল হাতের স্পর্শ! রেফারি দেখতে পাননি। সহকারী রেফারিও দেখতে পাননি। ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। ওই গোল নিয়ে পরে মন্তব্য করতে গিয়ে ম্যারাডোনা বলেছিলেন ‘গোলটি হয়েছে একটু মাথা দিয়ে, আরেকটু ঈশ্বরের হাত দিয়ে।’ তারপর থেকেই ফুটবল ইতিহাসে ওই গোলটি পরিচিতি পেলো ‘হ্যান্ড অব গড’ হিসেবে।

সেই লড়াইটা আটলান্টায় এবার নতুন এক উচ্চতায় যায় কি না, তাই এখন দেখার। আর্জেন্টিনার এখনকার মহাতারকা লিওনেল মেসি প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হওয়ায় রোমাঞ্চটা একটু বেশিই আছে!

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত