এবার কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইনিয়েস্তা

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ফুটবল ক্যারিয়ারে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। কোচ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব গালফ ইউনাইটেড এফসির সঙ্গে চুক্তি করেছেন। যা কিনা কোচ হিসেবে তার প্রথম দায়িত্ব।

২০২৪ সালে অবসরের আগে ইনিয়েস্তা এমিরেটস ফুটবল ক্লাব এফসির হয়ে শেষ মৌসুম খেলে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। বর্তমানে তার কাছে দ্বিতীয় বিভাগের ক্লাবে কাজ করার উপযুক্ত কোচিং লাইসেন্স রয়েছে। তবে তিনি এখনও প্রো কোচিং লাইসেন্স অর্জনের প্রক্রিয়ার মধ্যে আছেন।

নতুন দায়িত্ব নিয়ে ইনিয়েস্তা বলেন, ‘গালফ ইউনাইটেড আমার কোচিং ক্যারিয়ার শুরু করার জন্য আদর্শ জায়গা বলে মনে হয়েছে। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, এখন কোচিংয়ের মাধ্যমে, শেখার মাধ্যমে এবং প্রতিদিন তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করে আমি সেই ঋণ শোধ করতে চাই।’ তরুণ ফুটবলার তৈরির জন্য পরিচিত গালফ ইউনাইটেডের দর্শনেরও প্রশংসা করেন তিনি।

ইনিয়েস্তার ভাষায়, ‘আমি বিশ্বাস করি ধৈর্য, স্পষ্ট ফুটবল দর্শন এবং প্রতিটি খেলোয়াড়ের প্রতি আন্তরিক যত্নের মাধ্যমে ফুটবলার গড়ে তুলতে হয়। গালফ ইউনাইটেডও একই দর্শনে বিশ্বাস করে, আর এ কারণেই আমি এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমি একজন কোচ হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাই, বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং প্রো লাইসেন্স সম্পন্ন করতে চাই।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত