৪৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে এবারও কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা কুমিল্লাই। গতবার কুমিল্লা ভালো খেলেছে। রানার্স আপ হয়েছে তারা। এবারও ভালো করেছে। এবার দিনাজপুরকে হারিয়ে আবারও ফাইনালে। বিকেএসপি ৩নং মাঠে এ খেলা হয়। আগামী ২৬ এপ্রিল ফাইনাল খেলা হবে।

৪৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬ আজ শুক্রবার কুমিল্লা জেলা দল এক দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে দিনাজপুর জেলা দলকে ৫ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে কুমিল্লা ফাইনালে উঠেছে।

আজকের ম্যাচে দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ছিল প্রশংসনীয়। বিশেষ করে ইয়াসির আরাফাত (১০ ওভারে ১১ রানে ৪ উইকেট), ইয়াসিন হোসেন (১৭ রানে ৪ উইকেট) এবং ওমর রেজা (৭ ওভারে ২১ রানে ২ উইকেট) যে নৈপুণ্য দেখিয়েছেন, তা দলের ভিত গড়ে দিয়েছে। পরবর্তীতে ব্যাটারদের মধ্যে সাইফুল ইসলামের দায়িত্বশীল ব্যাটিং কুমিল্লা জয় নিশ্চিত করে।

ইয়াসির আরাফাত অলরাউন্ডিং পারফরমেন্সে প্লেয়ার অফ দি ম্যাচ হিসেবে নির্বাচিত হয়।

জেলা কোচ বলেন, আমি দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে এই অভাবনীয় সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাঠের এই শৃঙ্খলা এবং জেতার মানসিকতা ফাইনাল ম্যাচেও বজায় থাকবে বলে আমার বিশ্বাস।

ফাইনালে জয়ের লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। কুমিল্লা জেলা ক্রিকেট দলের জন্য শুভকামনা ও দোয়া প্রত্যাশা করছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত