• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বিশ্বকাপে জিম্বাবুয়ের কোচিং স্টাফে বাংলাদেশের সাবেক বোলিং কোচ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২: ৩৮
logo

Photo

বাংলাদেশের দায়িত্ব শেষ হওয়ার পর নারী ক্রিকেটেই বেশি কাজ করতে দেখা গেছে কোর্টনি ওয়ালশকে। এবার তাকে দেখা যাবে ছেলেদের বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের সাবেক বোলিং কোচ এই টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করবেন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে। টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট শিকারি প্রথম বোলার ছিলেন ওয়ালশ। খেলা ছাড়ার পর নানা ভূমিকায় ক্রিকেটে তাকে দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের ছেলেদের জাতীয় দলের নির্বাচক ছিলেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেন কিংবদন্তি এই পেসার। ২০১৯ বিশ্বকাপ দিয়ে তার মেয়াদ শেষ হয়। পরে তিনি ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে জিম্বাবুয়ের মেয়েদের দলের টেকনিক্যাল পরামর্শকের দায়িত্ব পালন করেন। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনির আশা, বিশ্বকাপের চ্যালেঞ্জ সামলানোর জন্য ওয়ালশের মতো একজন কোচ দলের জন্য হতে পারেন কার্যকর। “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল দলে এমন একজনকে যোগ করা, যিনি জানেন যে বিশ্বমঞ্চে সফল হতে গেলে কী কী লাগে। কোর্টনির জ্ঞান, পেশাদারিত্ব এবং ক্রিকেটারদের মেন্টর হিসেবে তার সামর্থ্য আমাদের বোলিং রসদকে আরও সমৃদ্ধ ও শাণিত করবে সামনের চ্যালেঞ্জের জন্য।” বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও সহ-স্বাগতিক শ্রীলঙ্কা। বিশ্বকাপে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে কলম্বো ও পাল্লেকেলেতে। গত আসরের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর এবার বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে। সর্বকালের সবচেয়ে সফল পেসারদের একজন ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৫১৯টি, ২০৫ ওয়ানডে খেলে তার শিকার ২২৭টি। কার্টলি অ্যামব্রোসের সঙ্গে তার বোলিং জুটি টেস্ট ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। তার ক্যারিয়ার যখন শেষ হয়, তখন টি-টোয়েন্টি ক্রিকেটের অস্তিত্বও ছিল না।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

২

ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা

৩

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের

৪

স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা: মনিরুল হক চৌধুরী

৫

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

সম্পর্কিত

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

৪ দিন আগে

৫ দিন আগে