• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ফিফা বিশ্বকাপ

আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক, বিশ্বকাপে যুগ্মভাবে গোলেও শীর্ষে মেসি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১: ৫৩
logo

Photo

আজকের সকালটা ছিল মেসিময়। যতক্ষণ মাঠে ছিলেন মেসি, আলো ছড়িয়েছেন। একেকটি গোল হয়, আর উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনার ভক্তরা। মেসিভক্তদের উল্লাস। এক ম্যাচে ফুটবল বিশ্ব বহু কিছু দেখেছে। সকালে পাড়া. মহল্লায় বড় পর্দায় দলগতভাবে খেলা দেখে তৃপ্তি বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকসহ বিশ্বের কোটি কোটি মানুষ।

এক জীবনে ফুটবল খেলে লিওলেন মেসি সব পেয়েছেন। বুধবার সকালে আর্জেন্টিনার থেকে অপেক্ষাকৃত দুর্বল দল আলজেরিয়ার বিরুদ্ধে আরও কিছু রেকর্ড করেছেন। ক্ষিপ্র মেসির কাছেই হারল আলজেরিয়া। আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৩-০ গোলে জয়। বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। বিশ্বকাপে যুগ্মভাবে গোলেও শীর্ষে মেসি, জামার্নির ক্লোসার সঙ্গে। এমন খুশির দিনে আর্জেন্টিনার ভক্তরা পার্টি দিতেই পারেন। সকালে খেলা দেখে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাতেও দেখা গেছে কোন কোন সমর্থককে।

যেখানে শেষটা হয়েছিল এবার তারচেয়েও একধাপ এগিয়ে শুরু করলেন লিওনেল মেসি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে জোড়া গোলের দেখা পাওয়া আর্জেন্টাইন জাদুকর ২০২৬ সালে আলবিসেলেস্তাদের সোনালি ট্রফির মিশনে করলেন হ্যাটট্রিক। এমএলটেনের ম্যাজিকে ৩-০ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা।

কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচে পুরোটা সময় লাইম লাইটে ছিলেন মেসি। ১৭তম মিনিটে দলকে উচ্ছাস উপহারের পর ৬০ ও ৭৬তম মিনিটে আরও দুটি গোল করেন তিনি। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা ৩৮ বছর বয়সী মেসি প্রথমবার হ্যাটট্রিকের দেখা পান তাতে।

আর্জেন্টিনাই জাদুকরের নামের পাশে অবশ্য চারটি গোল লেখা থাকত, যদি না পঞ্চম মিনিটে অফসাইটে গোলটি বাতিল না হতো। তবে তার এই গোল সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের রোনালদো নাজারিওকে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার সমান এখন ১৬ গোল মেসির। হ্যাটট্রিকের দিনে ডি বক্সের বাইরে থেকে ষষ্ঠ গোলের কীর্তি গড়েন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন মেসি। হ্যাটট্রিকের সুবাদে আলবিসেলেস্তেদের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ১২০ টি। সে সঙ্গে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের পর ২০২৬ সালের বিশ্বকাপেও গোল পেলেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনো গোল করতে পারেননি তিনি।

এদিন ইতিহাসটাও উলট পালট করে দেয় আর্জেন্টিনা। ইতিহাস বলে, বিশ্বকাপ জয়ের পরের মৌসুমে প্রথম ম্যাচ জিতে না আর্জেন্টিনা। এবার সে হিসাব চুকিয়ে দিলেন মেসিরা।

এদিন ম্যাচ ঘড়ির সপ্তদশ মিনিটেই দলকে এগিয়ে নেন মেসি। রদ্রিগো দি পল মিডফিল্ড থেকে বল বাড়ান বন্ধু মেসির দিকে। বল দিয়ে দ্রুত একটু এগিয়ে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে আলজেরিয়ার জালে বল জড়ান তিনি।

এরপর বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। হাইড্রেশন বিরতির পর একটু গুছিয়ে ওঠে আলজেরিয়া। ৩৭তম মিনিটে প্রায় ৪০ মিটার দূর থেকে ফ্রি কিকে সরাসরি গোলের চেষ্টা করেন মেসি। কিন্তু বল চলে যায় বেশ ওপর দিয়ে।

৩৯তম মিনিটে বিপদ ঘটতে পারত। বিরতিতে যাওয়ার আগে ম্যাচে ফেরার দারুণ সুযোগ এসেছিল আলজেরিয়ার সামনে। নেপথ্যে ছিলেন সেই ফারেস শাইবি, ম্যাচের শুরুর দিকে অফসাইডের খাঁড়ায় যার একটি গোল বাতিল হয়েছিল। এবার মাঠের একেবারে টাইট অ্যাঙ্গেল থেকে আলজেরিয়ান এই ফরোয়ার্ড শট নিয়েছিলেন আর্জেন্টিনার গোলবার লক্ষ্য করে। উদ্দেশ্য ছিল এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়ে বল জালে জড়ানো।

অ্যাস্টন ভিলার এই অতন্দ্র প্রহরীকে পরাস্ত করা অতটা সহজ ছিল না। দুর্দান্ত ক্ষিপ্রতায় দুই হাত বাড়িয়ে শটটি প্রতিহত করেন মার্টিনেজ। তাতে বল চলে যায় পোস্টের বাইরে। ফলে কর্নার পায় আলজেরিয়া। সেই কর্নার থেকে উড়ে আসা বল রি-সাইকেল হয়ে আবারও আর্জেন্টিনার ডি-বক্সে ফিরে এলে দারুণ এক হেড নেন শাইবি। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি, বল পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে চলে গেলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় আলজেরিয়ার। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় ফানাকদের।

দ্বিতীয়ার্ধের শুরুটা হয় একটু ঢিমেতালে। ৫১তম মিনিটে বক্সের মাথা থেকে মেসির শট ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর মেসির চমৎকার পাস থেকে লাউতারো মার্তিনেজের শট ফিরিয়ে দেন জিদান। মেসির সেই গোলের পর ম্যাচে প্রথমবার লক্ষ্যে বল রাখতে পারে আর্জেন্টিনা। ৬০তম মিনিটে বক্সের অনেক বাইরে থেকে ম্যাক আলিস্টারের গড়ানোর শট শুয়ে পড়ে ঠেকালেও নিরাপদ করতে পারেননি জিদান। বরং বল পেয়ে যান সামনেই ফাঁকায় থাকা মেসি। আলতো টোকায় বল জালে জড়ান তিনি। আর ৬৭তম মিনিটে বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ৭৯তম মিনিটে তুলে নেওয়া হয় তাকে। আর্জেন্টিনাইন জাদুকর উঠে গেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে বেগ পেতে হয়নি লিওনেল স্কালোলির দলকে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

২

২৮ বছর পর ফিরে নরওয়ের দাপট, জোড়া গোলে জোড়া রেকর্ড হালান্ডের

৩

আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক, বিশ্বকাপে যুগ্মভাবে গোলেও শীর্ষে মেসি

৪

এবার গ্রুপ পর্ব থেকেও ছিটকে গেলেন নেইমার

৫

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ আগামীকাল

সম্পর্কিত

এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

৪ ঘণ্টা আগে
২৮ বছর পর ফিরে নরওয়ের দাপট, জোড়া গোলে জোড়া রেকর্ড হালান্ডের

২৮ বছর পর ফিরে নরওয়ের দাপট, জোড়া গোলে জোড়া রেকর্ড হালান্ডের

৫ ঘণ্টা আগে
এবার গ্রুপ পর্ব থেকেও ছিটকে গেলেন নেইমার

এবার গ্রুপ পর্ব থেকেও ছিটকে গেলেন নেইমার

২০ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ আগামীকাল

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ আগামীকাল

১ দিন আগে