• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

মেসির জোড়া গোলে মায়ামির দারুণ জয়

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৩: ৫২
logo

মেসির জোড়া গোলে মায়ামির দারুণ জয়

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৩: ৫২
Photo

ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। আজ শনিবার ভোরে সেই ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে প্লে-অফে ইন্টার মায়ামিকে শুভসূচনা এনে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসির জ্বলে ওঠার দিনে প্রথম প্লে-অফে ইন্টার মায়ামি জিতেছে ৩-১ গোলে। এই জয়ে এমএলএসের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে মায়ামি। আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচে ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এটি মেসির ক্যারিয়ারে ৮৯০তম গোল আর হেডে ২৯তম। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

বিরতির পরও দাপট ছিল মায়ামির। ম্যাচের ৬২ মিনিটে এর ফলও পায় তারা। তাদেও আলেন্দের গোলে ইন্টার মায়ামি লিড নেয় ২ু১ গোলে। এই গোলে আক্রমণের উৎসও ছিলেন মেসি। যোগ করা সময়ের ৬ মিনিটে আবারও গোল পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোলটি অবশ্য প্রতিপক্ষের উপহারই বলা যায়।

ন্যাশভিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে পোস্টের কাছাকাছি জায়গায় বল পান মেসি। এরপর আলতো টোকায় লক্ষ্যভেদ করেন। মেসি এখন এমএলএসে সব প্রতিযোগিতা মিলিয়ে এক পুঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা।

সব মিলিয়ে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে (যোগ করা সময়ের ১২ মিনিট) ন্যাশভিলের হ্যানি মুখতার একটি গোল শোধ করেন।

ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে গোল্ডেন বুট বুঝে নেন মেসি। এ বছর এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল করে (১৯টি গোলও বানিয়েছেন) সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন কিংবদন্তি। মেসিকে নিয়ে গারবার বলেন, ‘মনে হয় না আমরা কখনো ভেবেছি লিও এই ক্লাব, এই শহর ও এই লিগের হয়ে পারফর্ম করবে, যেভাবে এখন সে করছে।’

তিন ম্যাচের প্লে-অফে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। দ্বিতীয় ম্যাচটি জিতলেই এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠবে মায়ামি। তবে প্লেুঅফে দ্বিতীয় ম্যাচটি ন্যাশভিলে জিতলে আগামী ৮ নভেম্বর চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় প্লে-অফ ম্যাচ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

২

যুক্তরাষ্ট্রকে বয়কটের সিদ্ধান্ত ইরানের, বিশ্বকাপ নয়

৩

বায়ার্নের দাপট, গোলের মাঝে রেকর্ড ছুঁলেন কেইন

৪

নিউক্যাসলকে ৭ গোলে উড়িয়ে কোয়ার্টারে বার্সেলোনা

৫

ক্যারিয়ারে ৯০০ গোলের রেকর্ড স্পর্শ মেসির

সম্পর্কিত

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রকে বয়কটের সিদ্ধান্ত ইরানের, বিশ্বকাপ নয়

যুক্তরাষ্ট্রকে বয়কটের সিদ্ধান্ত ইরানের, বিশ্বকাপ নয়

১ দিন আগে

২ দিন আগে