• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

অ্যাতলেটিকো হারিয়ে শিরোপার দৌড়ে শীর্ষস্থানে বার্সেলোনা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২: ৩৯
logo

Photo

লা লিগার শিরোপা দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। অ্যাতলেটিকোর মাঠে দাপুটে পারফরম্যান্সে অ্যাতলেটিকো মাদ্রিদ-কে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

গতকাল শনিবার দিবাগত রাতে অ্যাতলেটিকোর মাঠে খেলতে নেমে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে কাতালানরা। যদিও প্রথম গোলটা তারা হজম করে। অবশ্য সমতায় ফিরতে সময় লাগেনি সফরকারীদের।

প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় অ্যাতলেটিকো, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকো গঞ্জালেস। ১০ জন নিয়ে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলায় নামতে বাধ্য হয় তারা। শেষ মুহূর্তে গোল করে বার্সা সেই সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে। তাদের পক্ষে মার্কাশ রাশফোর্ড ও রবার্ট লেভান্ডফস্কি এবং অ্যাতলেটিকোর পক্ষে জুলিয়ানো সিমিওনে গোল করেছেন।

ম্যাচজুড়ে দাপট ছিল বার্সেলোনার, ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি ২৩টি শট নেয় তারা। যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে মাত্র ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে দিয়েগো সিমিওনের দল। দুই দলের পরের দেখা হবে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে। তার আগে এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্লুগ্রানাদের পয়েন্ট দাঁড়াল ৩০ ম্যাচে ৭৬। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো চার নম্বরে রয়েছে। টেবিলের ১৭ নম্বর দল মায়োর্কার কাছে হেরে বার্সার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়েছে দুইয়ে থাকা রিয়াল।

আবারও ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়া রাফিনিয়ার জায়গা পূরণে রাশফোর্ডকে এগিয়ে আসার আহবান ছিল বার্সা কোচ ফ্লিকের। সেটাই এই ম্যাচে পূর্ণ করলেন এই ইংলিশ ফরোয়ার্ড। এর আগে অবশ্য খেলার মাত্র দ্বিতীয় মিনিটেই বার্সা সুযেগা পায়, তবে জোয়াও কান্সেলোর কাটব্যাক পেয়ে লামিনে ইয়ামালের নেওয়া কোনাকুনি শট অ্যাতলেটিকো ডিফেন্ডারের গায়ে আটকে যায়। এরপর রাশফোর্ডের ফ্রি-কিক পরাস্ত করেন গোলরক্ষক হুয়ান মুসো। খানিক বাদে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়াও আঁতোয়ান গ্রিজম্যানের শট ঠেকান। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণেও অবশ্য কেউ গোল পাচ্ছিল না।

ম্যাচের ডেডলক ভাঙে ৩৯ মিনিটে। অ্যাতলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে সতীর্থের উঁচু করে বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে বার্সা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। সেই লিড ভাঙতে সময় লাগল দুই মিনিটেরও কম। দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর রাশফোর্ড বক্সের ভেতর থেকে নিচু শটে সমতা ফেরানো গোলটি করেন।

৪৫ মিনিটের আগে উত্তেজনা ছড়ায় উভয় দল, ফলে দুই দলেরই কয়েকজন হলুদ কার্ড দেখেন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে রিপ্লে দেখার পর রেফারি সরাসরি লাল কার্ড দেখানোয় মাঠ ছাড়তে হয় অ্যাতলেটিকোর আর্জেন্টাইন তারকা নিকো গঞ্জালেসকে। তিনি ইয়ামালকে কঠোর ফাউল করেছেন।

বার্সা ডিফেন্ডার জেরার্ড মার্টিনও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ফাউল করায় লাল কার্ড দেখেন, তবে মনিটর দেখে রেফারি সেই সিদ্ধান্ত বদলান। একজন কম নিয়ে খেলতে থাকা অ্যাতলেটিকোকে চেপে ধরে বার্সা। গোল ঠেকাতে শেষ পর্যন্ত স্বাগতিকদের রক্ষণে জমাট হয়ে থাকতে হয়।

৮৭ মিনিটে কান্সেলোর কোনাকুনি শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও, নিকটদূরত্বে থাকা লেভান্ডফস্কির বুকে লেগে সেটি গোললাইন পেরোয়। ২-১ ব্যবধানে হার নিশ্চিত হয় অ্যাতলেটিকোর।

এই জয়ে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ-এর সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে ৭ পয়েন্টে। অন্যদিকে অ্যাতলেটিকো ৫৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শেষ মিনিটের গোলে হারের মুখ দেখলো রিয়াল

২

অ্যাতলেটিকো হারিয়ে শিরোপার দৌড়ে শীর্ষস্থানে বার্সেলোনা

৩

ইন্টার মায়ামির নতুন মাঠে লিও মেসি স্ট্যান্ডের সামনে মেসির গোল

৪

আলিসনের চোটে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল গোলরক্ষক নির্বাচন জটিল

৫

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

সম্পর্কিত

শেষ মিনিটের গোলে হারের মুখ দেখলো রিয়াল

শেষ মিনিটের গোলে হারের মুখ দেখলো রিয়াল

৩ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির নতুন মাঠে লিও মেসি স্ট্যান্ডের সামনে মেসির গোল

ইন্টার মায়ামির নতুন মাঠে লিও মেসি স্ট্যান্ডের সামনে মেসির গোল

১০ ঘণ্টা আগে
আলিসনের চোটে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল গোলরক্ষক নির্বাচন জটিল

আলিসনের চোটে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল গোলরক্ষক নির্বাচন জটিল

১ দিন আগে