• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ফিফা বিশ্বকাপ

আলোচনায় কেপ ভার্দে, আর্জেন্টিনা ও মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২: ৪৯
logo

আলোচনায় কেপ ভার্দে, আর্জেন্টিনা ও মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২: ৪৯
Photo

নকআউটের লড়াই শুরু হয়ে গেছে। বিশ্বকাপ ঢুকে পড়েছে সেই অধ্যায়ে, যেখানে এক ভুলেই শেষ হয়ে যেতে পারে সব। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাও এখন সেই পরীক্ষা দেওয়ার অপেক্ষায়।

এর মধ্যেই আর্জেন্টিনা দলের ভ্রমণসূচিতে সামান্য পরিবর্তন এসেছে। বাংলাদেশ সময় গভীর রাতে শুরু হবে সেই সেশন। সেটিই হবে মায়ামিতে রওনা দেওয়ার আগে তাদের শেষ প্রস্তুতি।

অনুশীলন শেষে বিশ্রামের পর কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে দল। সেখানে পৌঁছে শুরু হবে শেষ পর্বের প্রস্তুতি। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

প্রথম সূচি অনুযায়ী ম্যাচের আগের দিন ভ্রমণের কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনায় বদল আনা হয়েছে। স্কালোনির দল এখন শেষ অনুশীলন সেশনটি করবে মায়ামিতে। সেই সেশনেই ম্যাচের আগে দলকে শেষ ছোঁয়া দেবেন কোচ লিওনেল স্কালোনি। হার্ড রক স্টেডিয়াম আর্জেন্টিনার জন্য অপরিচিত নয়। ২০২৪ কোপা আমেরিকায় এখানেই শিরোপা জয়ের স্মৃতি আছে দলের। সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা হয়ে থাকতে পারে।

তবে সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। একাদশ নিয়ে স্কালোনির মাথায় ঘুরছে তিনটি সংশয়।

প্রথম সংশয় লেফট ব্যাকে। নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। দ্বিতীয়টি সেন্টার ব্যাকে। ক্রিস্টিয়ান রোমেরো পুরোপুরি ফিট কি না, তা এখনো নিশ্চিত নয়। তিনি না পারলে নিকোলাস ওতামেন্দিই থাকবেন একাদশে।

সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণে। লিওনেল মেসির সঙ্গী কে হবেন? লাওতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ-এই দোটানা এখনো কাটেনি। আপাতত এগিয়ে আছেন লাওতারো।

সব মিলিয়ে প্রস্তুতির শেষ প্রহরে দাঁড়িয়ে আর্জেন্টিনা। সামনে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ। যে ম্যাচ হতে পারে অনেক কিছুর শুরু, কিংবা হঠাৎ করেই সবকিছুর শেষ। এদিকে কেপ ভার্দেকে নিয়ে আর্জেন্টিনা বিরোধী সমর্থকেরা আশাবাদী। আবার মেসির গোল নিয়েও আশাবাদী তাঁর ভক্তরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

২

আলোচনায় কেপ ভার্দে, আর্জেন্টিনা ও মেসি

৩

আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

৪

নাটকীয় জয়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

৫

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

সম্পর্কিত

পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

৪ ঘণ্টা আগে
আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

১১ ঘণ্টা আগে