এল ক্লাসিকোর আগে রিয়ালের বড় দুশ্চিন্তা

আমার শহর স্পোর্টস ডেস্ক
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১২: ৫৯
Thumbnail image

লা লিগার শেষ ভাগে এসে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সময়েই চোটে পড়ে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার আরদা গিলের ও ডিফেন্ডার এডার মিলিতাও।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, পরীক্ষায় দুজনেরই হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়েছে।

ক্লাব সূত্রের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, এই দুইজনকেই প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্বকাপের আগেই তারা সুস্থ হয়ে উঠবেন। উত্তর আমেরিকায় বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।

মেডিকেল টেস্টের রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক মিলিতাওয়ের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। আরবেলোয়ার রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা মিলিতাও এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তবে তার মাঠে ফেরা নির্ভর করবে প্রতিদিনের উন্নতির ওপর।

তুর্কি মেসি খ্যাত গুলেরের অবস্থা অনেকটা একই। তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তিনিও বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

লা লিগায় এখন ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৭৩। দুই দলের ব্যবধান ৯ পয়েন্ট। আগামী ১০ মে ক্যাম্প ন্যুয়ে ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত