• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

পানামাকে ৬ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১১: ৫৩
logo

পানামাকে ৬ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১১: ৫৩
Photo

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ে পানামার বিপক্ষে মাঠে নেমে ৬-২ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। আজ সোমবার রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ধারার বিপরীতে হঠাৎই সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর নেয়া একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ সমতা আসে।

সেই ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ২-১ ব্যবধানে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা। বিরতির পর পানামার রক্ষণভাগের ওপর রীতিমতো ঝড় তোলে ব্রাজিল। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর লুকাস পাকেতার নেয়া একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে গেলে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার টার্ন নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের ষষ্ঠ গোলটি করেন। পুরো ম্যাচে চাপে থাকা পানামা অবশ্য শেষদিকে একটি গোল শোধ দেয়। হার্ভের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপলে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় তারা। তবে ম্যাচজুড়ে ব্রাজিলের পাসিং ও নিখুঁত ফিনিশিংয়ের সামনে কার্যত অসহায় ছিল পানামা।
ম্যাচে ব্রাজিল ১৪টি শট নেয় এবং তাদের এক্সপেক্টেড গোলস ছিল ২.২৬। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের কৌশল ও প্রস্তুতি যাচাইয়ের এই ম্যাচে পুরো স্কোয়াডকে কার্যকরভাবে ব্যবহার করেছেন ব্রাজিলের কোচ।

পানামার বিপক্ষে বড় জয়ের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

২

পানামাকে ৬ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

৩

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

৪

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

৫

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

সম্পর্কিত

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

১১ ঘণ্টা আগে
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

২ দিন আগে
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

৪ দিন আগে
বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

৮ দিন আগে