অস্ট্রেলিয়াকে আবার হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ফুটবল বিশ্বকাপের দামামা বেজেছে বিশ্ব জুড়ে। বিশ্ব ক্রীড়াঙ্গন মেতেছে ফুটবল উন্মাদনায়। এর মাঝেই দেশের ক্রিকেটভক্তদের দারুণ আনন্দময় এক সংবাদ উপহার দিল বাংলাদেশ দল। নিজেদের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল তারা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিং করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলেছিল সফরকারী অস্ট্রেলিয়া। পরে বৃষ্টি বাগড়ার কারণে আর ব্যাটিংয়ে নামেনি সফরকারীরা। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। 

ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে ৫ উইকেট হাতের রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানে জিতেছিল শান্ত-লিটনরা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪১ ওভারে ১৯২ রানের টার্গেট তাড়ায় ৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে ৪২ রান করে করেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ৪০ ও ২২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ।

আগে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৪২ ওভারে ১৮৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মার্নাস লাবুশেন। তিনি ৮৫ বলে তিন বাউন্ডারিতে ৫৫ রানে অপরাজিত থাকেন। ৪৮ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫২ রান করে অপরাজিত থাকেন জেভিয়ার বার্টলেট।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তারা ৯৩ বলে ৮৬ রানের জুটি গড়েন। দলীয় ৮৬ রানে আউট হয়ে ফেরেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকার। তিনি ৪৭ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪২ রান করে আউট হন।

সৌম্য আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তার সঙ্গে জুটি গড়ার আগেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। তিনি দলীয় ৯৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন। তার আগে ৫৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে করেন ৪২ রান।

দলীয় ১২২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন লিটন কুমার দাস। তিনি ১৮ বলে ২১ রান করে আউট হন। দলীয় ১৪৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন আগের ম্যাচে ম্যাচসেরা হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১৪ বলে ১৫ রানের বেশি করতে পারেননি। 

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন মুস্তাফিজ ও তাসকিন। তানভিরের শিকার ২টি উইকেট।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত