• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

শুরু হলো লা লিগা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৯: ৩০
logo

শুরু হলো লা লিগা

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৯: ৩০
Photo

বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়ে গেছে প্রায় এক মাস আগে। এবার ফুটবলপ্রেমীরা অপেক্ষায়, রাত জেগে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই দেখার জন্য। নীরবে-নিবৃতে কিন্তু জমজমাট ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে গেছে।

গত শনিবার রাতেই ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে অন্যতম সেরা লা লিগার জমজমাট লড়াই শুরু হয়েছে। প্রথম দিন মাঠে নেমেছে চারটি দল। অর্থ্যাৎ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুটি। প্রথম ম্যাচে আলাভেস মাঠে নেমেছে গেটাফের। যেখানে ঘরের মাঠে গেটাফেকে ৩-০ গোলে হারিয়েছে আলাভেস। অন্য ম্যাচটিতে মুখোমুখি হয় সেভিয়া এবং রায়ো ভায়োকানো। এই ম্যাচেও জয় পেয়েছে স্বাগতিকরা। ২-১ গোলে রায়ো ভায়োকানোকে হারিয়েছে সেভিয়া। লা লিগায় মাঠে গড়ালেও ইউরোপের সেরা ৫ লিগের বাকি ৪টি এখনও শুরু হয়নি।

কোনো কোনোটি শুরু হবে আগামী সপ্তাহে, আবার কোনোটি শুরু হবে পরের সপ্তাহে। ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট লড়াই শুরু হবে ২২ আগস্ট থেকে। প্রথম ম্যাচেই হাল সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দিন অনুষ্ঠিত হবে আরও চারটি ম্যাচ। ইতালিয়ান সিরি-আ’ও শুরু হবে ২২ আগস্ট থেকে। এই লিগেও প্রথম ম্যাচটি হবে জমজমাট। মোনজার বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে ইন্টার মিলান। একইদিন মাঠে নামবে উদিনেস ও কোমো।

জার্মান বুন্দেসলিগা শুরু হবে আরও এক সপ্তাহ পর, ২৯ আগস্ট। ওইদিন বায়ার লেভারকুসেনদ, বরুশিয়া ডর্টমুন্ড, আরবি লেইপজিগের মত দলগুলো মাঠে নামবে। বায়ার্ন মিউনিখের খেলা দেখতে হলে এরপর আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

আরেক জনপ্রিয় লিগ- ফ্রেঞ্চ লিগ ওয়ানের লড়াই শুরু হবে ২২ আগস্ট থেকে। প্রথম দিন অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। লেন্স মাঠে নামবে অক্সিরের বিপক্ষে। ২৩ আগস্ট মাঠে নামবে ১২টি দল। ম্যাচ হবে ৬টি। চ্যাম্পিয়ন পিএসজি মাঠে নামবে ২৪ আগস্ট, প্রতিপক্ষ স্টেডে রেনেঁ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

২

শুরু হলো লা লিগা

৩

বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

৪

অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটে বাংলাদেশের প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট ক্রিকেট জয়

৫

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

সম্পর্কিত

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

২১ ঘণ্টা আগে
বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

২ দিন আগে

৩ দিন আগে