ফিফা বিশ্বকাপ

মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামলেন নেইমার। আর মাঠে নেমেই ব্রাজিলের ফুটবল ইতিহাসে গড়লেন একটি অনন্য রেকর্ড। চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকলেও, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ অবশেষে তার দেখা মিলল।

ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যেন পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন এই তারকা ফরোয়ার্ড। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন তিনি।

ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সিটি পড়ে আজ বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের ১৪তম ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। এতেই নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

এর আগে কেবল ফুটবল সম্রাট পেলে ও কিংবদন্তি রিভালদো বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পড়ে ১৪টি করে ম্যাচে মাঠে নেমেছিলেন। পেলে চার বিশ্বকাপে আর রিভালদো দুই বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন। এবার সেই অভিজাত ক্লাবে নাম লেখালেন নেইমার।

নেইমারের এই মাইলফলক ছুঁতে লেগেছে ৪টি বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে ৫ ম্যাচ, ২০১৮ বিশ্বকাপে ৫ ম্যাচ, ২০২২ সালে ৩ ম্যাচ এবং চলতি ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচ মিলিয়ে মোট ১৪ বার তিনি ১০ নম্বর জার্সিতে বিশ্বকাপে মাঠে নামলেন।

দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরাটা নেইমারের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টের গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

সেই কঠিন সময় পেরিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই তারকা।

এদিকে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত