• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ফ্রান্স ও ইতালির মধ্যকার লড়াইয়ে জিতল না কেউই

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১২: ১৬
logo

Photo

জাতীয় দলে খেলোয়াড়ি জীবনের শেষ ম্যাচে এই ইতালির মুখোমুখি হয়েছিলেন। কোচিং জীবনেরও একেবারে গোড়ার দিকে জিনেদিন জিদানের দেখা হয়ে গেল সেই ইতালির সঙ্গে। অবধারিতভাবেই সেই ঢুঁসকাণ্ডের কথা উঠল। তবে সব ছাপিয়ে গেল রাতে মাঠের লড়াইটা যেন একটু আড়ালেই চলে গিয়েছিল। সেই লড়াইয়ে অবশ্য জিদানের ফ্রান্স জিততে পারেনি শুরুতে এগিয়ে গিয়েও। ১-১ ড্র করেছে ঘরের মাঠে।

শুরুটা অবশ্য মনমতো হয়নি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের চেনাতে শুরু করে স্বাগতিকেরা।

নবম মিনিটেই এগিয়ে যেতে পারত ইতালি। বাঁ দিক থেকে আসা পাস পেয়ে দূরের পোস্টে ফাঁকায় ছিলেন মোইজে কিন। কিন্তু তাঁর শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মিয়াঁ।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিতে থাকে ফ্রান্স। ৩৭তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নেয় তারা। উসমান দেম্বেলের শট অবশ্য সহজেই ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুম্মা।

প্রথমার্ধে দুই দলই ৮টি করে শট নেয়। লক্ষ্যে ছিল একটি করে।

বিরতির পর ৫৫ মিনিটে ফ্রান্সের গোলটি ছিল দারুণ। ফ্রি কিক থেকে সরাসরি গোলের চেষ্টা না করে শেরকি বল বাড়িয়ে দেন ওলিসেকে। বাঁ পায়ের দারুণ শটে বল ক্রসবারে লেগে জালে ঢোকে। ইতালির গোলরক্ষক শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি।

কিন্তু ১৩ মিনিট পরই ম্যাচের গল্প বদলে দেন বাস্তোনি। তুরস্কের বিপক্ষে কয়েক দিন আগে ইতালির ৪-১ গোলের জয়ে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন এই ইন্টার মিলান ডিফেন্ডার। ফ্রান্সের বিপক্ষেও গোল করে চলতি নেশনস লিগে নিজের গোলসংখ্যা নিয়ে গেলেন দুইয়ে।

শেষদিকে দায়েত উপামেকানো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় ফ্রান্স। তবে সেই সুযোগটা আর নিতে পারেনি ইতালি। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ফ্রান্স ও ইতালির মধ্যকার লড়াইয়ে জিতল না কেউই

২

প্রকাশ পেল ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং

৩

জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

৪

মেসিবিহীন যুগের শুরুতেই আর্জেন্টিনার দাপুটে জয়, বলিভিয়াকে ৪-০ গোলে হারাল লা আলবিসেলেস্তে

৫

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড

সম্পর্কিত

প্রকাশ পেল ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং

প্রকাশ পেল ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং

১ দিন আগে
জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

২ দিন আগে
মেসিবিহীন যুগের শুরুতেই আর্জেন্টিনার দাপুটে জয়, বলিভিয়াকে ৪-০ গোলে হারাল লা আলবিসেলেস্তে

মেসিবিহীন যুগের শুরুতেই আর্জেন্টিনার দাপুটে জয়, বলিভিয়াকে ৪-০ গোলে হারাল লা আলবিসেলেস্তে

৩ দিন আগে

৪ দিন আগে