মাঠের বাইরে যে মহানুভবতার পরিচয় দিয়েছিলেন মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

কোপা আমেরিকা জিতে লিওনেল মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ট্রফি ছুঁয়ে দেখেছিলেন। পরের বছর কাতারে আসে বহুল আকাক্সিক্ষত বিশ্বকাপ ট্রফি। বল পায়ে জাদু দেখিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ে নেতৃত্ব দেন এলএমটেন।

বিশ্বকাপ ট্রফি নিয়ে বেশ কয়েকদিন ঘোরের মধ্যে ছিলেন, তবে ভুলে যাননি নেপথ্য নায়কদের অবদান।

আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ জেরার্ডো সালোরিও জানালেন, বিশ্বকাপ জেতার পর পাওয়া বোনাস নিজের ব্যাংকে রাখেননি মেসি। পুরোটাই ফেডারেশন কর্মীদের মধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছেন।

রেডিও লা রেড-এএম ৯১০-কে দেওয়া সাক্ষাৎকারে সালোরিও বলেছেন, ‘কাতারে চ্যাম্পিয়নদের সবাই নগদ বোনাস পেয়েছিল। মেসি, সে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বিল্ডিংয়ের সব কর্মীদের মাঝে সমানভাগে তার বোনাস ভাগ করে দিয়েছিল। সব কর্মী মানে রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে সবাই, সবাইকে সমানভাবে দেখেছে সে।’

মেসির মহানুভবতার কথা আরেকটু বললেন সাবেক এই কোচ, ‘সে সবসময় সাহায্য করে। ২০০৬ থেকে সে ও আরও কয়েকজন খেলোয়াড় ভবন সংস্কারে সহায়তা করেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মেসি একাই প্রায় সবকিছু করছে।’ এর আগে মেসি বিশ্বকাপ জেতার পর তার সতীর্থ খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে আইফোন ১৪ দিয়েছিলেন, যার কেস ছিল সোনা দিয়ে তৈরি। সোনার কেসে ওই খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর খোদাই করা ছিল। এছাড়া আর্জেন্টাইন ক্রেস্টের সঙ্গে ছিল তিন তারকা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত